• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শেখ হাসিনাকে ফিরলে পূর্ণ নিরাপত্তা দেওয়ার আশ্বাস তথ্য উপদেষ্টার ইউক্রেনে হামলায় উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে আখেরি চাহার শোম্বার তাৎপর্য ও গুরুত্ব জামালপুরে যুবলীগ নেতার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন গোপালগঞ্জে লোডশেডিংয়ের কারণে নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে চিঠি দিয়েছে ওজোপাডিকো শিক্ষক নিয়োগে সিদ্ধান্ত পরিবর্তন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানো নিয়ে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত অন্তত ২০ ইসলাম গ্রহণের কারণে দুই বোনকে আটকে রাখার অভিযোগে বাবাকে ভর্ৎসনা, আদালতের নির্দেশে মুক্তি

জামালপুরে যুবলীগ নেতার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

Reporter Name / ০ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
জামালপুরে যুবলীগ নেতার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

জামালপুর সদর উপজেলায় বৈদ্যুতিক লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। নিহতের নাম সাইদুর রহমান।

মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার মেস্টা ইউনিয়নের বুখুঞ্জা গ্রামে এ ঘটনা ঘটে। সাইদুর রহমান মেস্টা ইউনিয়নের বুখুঞ্জা গ্রামের মৃত তোফাজ্জল হোসেন দুলুর ছেলে এবং মেস্টা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য রিপন মাহমুদ মিন্টু জানান, সাইদুর রহমান ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক বিষয়ে পড়াশোনা করে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন। পরে তিনি জামালপুরের বেসরকারি জসিমউদ্দীন পলিটেকনিক ইনস্টিটিউটে ইন্সট্রাক্টর হিসেবে চাকরি করতেন। বর্তমানে তিনি স্টক ব্যবসা পরিচালনা করছিলেন।

স্থানীয়দের মতে, সাইদুর নিজ ঘরে বৈদ্যুতিক লাইন মেরামতের সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, যুবলীগ নেতার মৃত্যুর বিষয়টি তার জানা নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd