• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জামালপুরে যুবলীগ নেতার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন গোপালগঞ্জে লোডশেডিংয়ের কারণে নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে চিঠি দিয়েছে ওজোপাডিকো শিক্ষক নিয়োগে সিদ্ধান্ত পরিবর্তন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানো নিয়ে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত অন্তত ২০ ইসলাম গ্রহণের কারণে দুই বোনকে আটকে রাখার অভিযোগে বাবাকে ভর্ৎসনা, আদালতের নির্দেশে মুক্তি দিরাইয়ে বিএনপিতে অস্থিরতা: এমপির স্ত্রী ও সৎ ভাইয়ের পাল্টাপাল্টি অভিযোগ নোয়াখালীতে পুলিশের ওপর হামলা, পাঁচ সদস্য আহত, সাতজন গ্রেপ্তার নিউমার্কেটে চাঁদা তোলায় বাধা, শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

গোপালগঞ্জে লোডশেডিংয়ের কারণে নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে চিঠি দিয়েছে ওজোপাডিকো

Reporter Name / ০ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
গোপালগঞ্জে লোডশেডিংয়ের কারণে নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে চিঠি দিয়েছে ওজোপাডিকো

গোপালগঞ্জ শহরে বিদ্যুৎ সরবরাহে ঘাটতির কারণে লোডশেডিং বেড়ে যাওয়ায় গ্রাহকেরা ভোগান্তিতে পড়েছেন। এ পরিস্থিতিতে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) গোপালগঞ্জের পুলিশ সুপারের কাছে নিরাপত্তা চেয়ে একটি চিঠি দিয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, গোপালগঞ্জ পৌরসভা এলাকায় ওজোপাডিকোর পাওয়ার হাউজ ও দপ্তর ক্যাম্পাস এবং চরপাথালিয়ায় অবস্থিত দুটি ৩৩/১১ কেভি উপকেন্দ্রের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয়। বর্তমানে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় জাতীয় গ্রিড থেকে চাহিদার তুলনায় কম বিদ্যুৎ বরাদ্দ পাওয়া যাচ্ছে।

এ কারণে গ্রাহকদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, অসন্তুষ্ট ব্যক্তি বা সাধারণ জনগণের মাধ্যমে দপ্তর, বৈদ্যুতিক স্থাপনা কিংবা কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণ ঘটতে পারে।

ওজোপাডিকোর গোপালগঞ্জ দপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন বলেন, ‘বিদ্যুতের চাহিদা প্রায় ১৮ মেগাওয়াট, কিন্তু বরাদ্দ পাওয়া যাচ্ছে ৯ থেকে ১০ মেগাওয়াট। ফলে ঘন ঘন লোডশেডিং দিতে হচ্ছে।’

তিনি আরও জানান, এ পরিস্থিতিতে দপ্তরের সব স্থাপনা ও ৩৩/১১ কেভি উপকেন্দ্রগুলোকে নিয়মিত পুলিশ টহলের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd