• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দেশীয় এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ও গোটপক্সের ভ্যাকসিন খামারি পর্যায়ে পৌঁছাচ্ছে রামগঞ্জে বিএনপির সাধারণ সম্পাদকের হুমকি ও অর্থ খরচের দাবি শেখ হাসিনাকে ফিরলে পূর্ণ নিরাপত্তা দেওয়ার আশ্বাস তথ্য উপদেষ্টার ইউক্রেনে হামলায় উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে আখেরি চাহার শোম্বার তাৎপর্য ও গুরুত্ব জামালপুরে যুবলীগ নেতার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন গোপালগঞ্জে লোডশেডিংয়ের কারণে নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে চিঠি দিয়েছে ওজোপাডিকো শিক্ষক নিয়োগে সিদ্ধান্ত পরিবর্তন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

শেখ হাসিনাকে ফিরলে পূর্ণ নিরাপত্তা দেওয়ার আশ্বাস তথ্য উপদেষ্টার

Reporter Name / ০ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
শেখ হাসিনাকে ফিরলে পূর্ণ নিরাপত্তা দেওয়ার আশ্বাস তথ্য উপদেষ্টার

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এলে তাকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে। তিনি বলেন, দেশে ফিরে শেখ হাসিনা বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হলে তার প্রয়োজনীয় সব অধিকার নিশ্চিত করা হবে। আদালতের সিদ্ধান্ত মেনে নেওয়ার কথাও জানান তিনি।

গতকাল মঙ্গলবার তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি চুক্তি রয়েছে, যার আওতায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফেরত চাওয়া হয়েছে।

ডা. জাহেদ উর রহমান অভিযোগ করেন, ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণে সহযোগিতা করছে না এবং তিনি সেখানে রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছেন। তিনি বলেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করে বিভিন্ন বৈঠক করছেন এবং সম্প্রতি সংবাদ সম্মেলনও করেছেন।

ক্রিকেটার সাকিব আল হাসান প্রসঙ্গে তিনি বলেন, সাকিব আল হাসান ভালো খেলোয়াড় হতে পারেন, তবে তিনি শেখ হাসিনার সঙ্গে এলাইনড রয়েছেন। সাকিব দেশে ফিরলে তাকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে এবং আইনি অধিকার পাবেন।

ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রধানের ঢাকা সফর নিয়ে তথ্য উপদেষ্টা বলেন, এটি তার একটি সফর এবং বাংলাদেশের সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে বৈঠক করেছেন। তিনি জানান, দুই দেশের গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ ও আলোচনা হওয়া স্বাভাবিক।

এছাড়া, দেশের স্কুল শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে পরিচিত করতে জুলাই জাদুঘর পরিদর্শনের ব্যবস্থা করা হবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd