• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বরিশালে নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক ছাত্রদল নেতা, স্থানীয়দের গণধোলাই প্রধানমন্ত্রীর কার্যালয়সহ পাঁচ সরকারি দপ্তরে সৌরবিদ্যুৎ ব্যবহারের নির্দেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ছাত্রজোটের মশাল মিছিল গ্যাস-বিদ্যুৎ সংকটের প্রতিবাদে দেশীয় এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ও গোটপক্সের ভ্যাকসিন খামারি পর্যায়ে পৌঁছাচ্ছে রামগঞ্জে বিএনপির সাধারণ সম্পাদকের হুমকি ও অর্থ খরচের দাবি শেখ হাসিনাকে ফিরলে পূর্ণ নিরাপত্তা দেওয়ার আশ্বাস তথ্য উপদেষ্টার ইউক্রেনে হামলায় উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে আখেরি চাহার শোম্বার তাৎপর্য ও গুরুত্ব জামালপুরে যুবলীগ নেতার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

দেশীয় এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ও গোটপক্সের ভ্যাকসিন খামারি পর্যায়ে পৌঁছাচ্ছে

Reporter Name / ৪ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
দেশীয় এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ও গোটপক্সের ভ্যাকসিন খামারি পর্যায়ে পৌঁছাচ্ছে

এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ও গোটপক্সের দেশীয় ভ্যাকসিন বাণিজ্যিকভাবে উৎপাদন করে খামারি পর্যায়ে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) উদ্ভাবিত এই দুই ভ্যাকসিন প্রাণিসম্পদ অধিদপ্তরের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

গতকাল মঙ্গলবার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, বিএলআরআই উদ্ভাবিত ভ্যাকসিন বাণিজ্যিক উৎপাদনের মাধ্যমে খামারিদের কাছে পৌঁছে দেওয়া হবে।

মন্ত্রী আরও জানান, প্রাণিসম্পদ খাত দেশের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। তিনি সতর্ক করেন যে, পোলট্রি ও প্রাণিসম্পদ খাতে রোগব্যাধি নিয়ন্ত্রণ না করা হলে খামারিরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, দেশীয়ভাবে ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা তৈরি হওয়ায় আমদানিনির্ভরতা কমবে এবং স্বয়ংসম্পূর্ণতার দিকে এগিয়ে যাওয়া সম্ভব হবে।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান, বিএলআরআই-এর মহাপরিচালক ড. শাকিলা ফারুক, বিজ্ঞানী, গবেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, শিল্প উদ্যোক্তা, খামারি প্রতিনিধি এবং ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd