• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গ্যাস সংকটের প্রতিবাদে ঢাকা–সিলেট মহাসড়কে আগুন, যান চলাচল ব্যাহত।  সূর্যগ্রহণের সময় মহানবী (সা.)-এর নির্দেশনা নীলফামারীতে দুই বিদ্যালয়ের শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ রূপসায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা জামায়াতের ১১ এমপির মির্জা ফখরুলকে বক্তব্য প্রত্যাহারের আহ্বান নববধূর স্বামীর কাছে মাদক পাঠিয়ে সাবেক প্রেমিকের গ্রেপ্তার বাংলাদেশ থেকে দেখা যাবে না বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সাভারে অভিযান: ৯টি বিস্ফোরক ও গান পাউডার উদ্ধার বেলাবোয় দাখিলে ১৫ পরীক্ষার্থীর কেউই পাস করেনি, মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন।  মানিকগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে হামলা, আহত ১০

সিম কোম্পানির প্যাকেজ মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিলেটে মশাল মিছিল

Reporter Name / ১৪ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
সিম কোম্পানির প্যাকেজ মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিলেটে মশাল মিছিল

৩১

সিম কোম্পানিগুলোর প্যাকেজের মূল্যবৃদ্ধি বন্ধের দাবিতে আগামী ১০ আগস্ট সোমবার বিকাল ২টায় সিলেট মহানগরীর চৌহাট্টা পয়েন্টে গণজমায়েত অনুষ্ঠিত হবে। এই গণজমায়েতের আয়োজন করেছে সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা।

গত শনিবার দিনব্যাপী প্রচারপত্র বিতরণ ও সন্ধ্যা ৭.৩০ টায় সিলেট কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যালয় থেকে চৌহাট্টা পয়েন্ট পর্যন্ত মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মশাল মিছিল শেষে চৌহাট্টা পয়েন্টে একটি সংক্ষিপ্ত সমাবেশও অনুষ্ঠিত হয়।

সমাবেশে সিলেট কল্যাণ সংস্থার সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহের সভাপতিত্ব করেন এবং সিবিযুকস’র সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী পরিচালনা করেন। বক্তারা আগামী ১০ আগস্টের গণজমায়েতে সর্বস্তরের ভুক্তভোগী জনসাধারণকে উপস্থিত থাকার আহবান জানান।

মশাল মিছিলে সিকসের সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান, সহসাধারণ সম্পাদক মো. তালেব হোসেন তালেবসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd