• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি সম্পন্ন করছে সিডিএ ৫০ বছরেও অবিবাহিত সাবা পাতৌদি, মনের মতো সঙ্গী খুঁজে পাননি সুনামগঞ্জের মান্নান মিয়া দালালদের খপ্পরে পড়ে এখন ভারতের গুয়াহাটি রিফুজি ক্যাম্পে আটক নরসিংদীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩ নেতাকর্মী এসবি প্রধান বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শন বিমানের যান্ত্রিক ত্রুটিতে ইতালিতে আটকা পড়েছেন বাংলাদেশের ফুটবলার সৈয়দ কাজেম শাহ সাতক্ষীরার তালায় বজ্রপাতে কৃষক নিহত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, তদন্ত চলছে আলিয়া মাদ্রাসা এলাকায় সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন প্রধানমন্ত্রী রোববার চট্টগ্রামে, হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করবেন

সিলেটের আকাশপথে নতুন সম্ভাবনা, ওমান থেকে সরাসরি ফ্লাইট চালু হচ্ছে

Reporter Name / ৫ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
সিলেটের আকাশপথে নতুন সম্ভাবনা, ওমান থেকে সরাসরি ফ্লাইট চালু হচ্ছে

দীর্ঘ ৮ বছর পর সিলেটের আকাশপথে নতুন সম্ভাবনা সৃষ্টি করতে যাচ্ছে ওমানের ‘সালামএয়ার’। আগামী ১ সেপ্টেম্বর থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওমানের রাজধানী মাস্কাটের উদ্দেশ্যে সরাসরি ফ্লাইট চালু হবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে সিলেট থেকে প্রতি সপ্তাহে ৩টি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সালামএয়ার বর্তমানে বিশ্বের ৩৮টি গুরুত্বপূর্ণ গন্তব্যে বিমান পরিচালনা করছে।

ওমান ও বাংলাদেশের মধ্যে আকাশপথে যাতায়াতকে সহজ, আরামদায়ক ও সাশ্রয়ী করতে এই সম্প্রসারণ কার্যক্রম চলছে। বর্তমানে এয়ারলাইনটি বাংলাদেশ থেকে সপ্তাহে মোট দুই ডজন ফ্লাইট পরিচালনা করছে, যার মধ্যে চট্টগ্রাম থেকে ১৪টি ও ঢাকা থেকে ৭টি ফ্লাইট রয়েছে।

যাত্রীদের জন্য আকর্ষণীয় সুযোগ সুবিধার পাশাপাশি সাশ্রয়ী ভাড়া, অতিরিক্ত লাগেজ সুবিধা, পছন্দমতো আসন ও খাবার নির্বাচনের সুযোগ থাকবে। অনুমোদিত ট্রাভেল এজেন্টদের জন্য একটি বিশেষ ওয়েব পোর্টাল সুবিধা থাকবে, যা নিবন্ধন প্রক্রিয়ার মাধ্যমে ব্যবহার করা যাবে।

সালামএয়ারের সিলেট ইন-চার্জ সেলিম আল রাজী জানিয়েছেন, সিলেটে একটি সিটি অফিস ও এয়ারপোর্ট ডেস্কের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। নগরীর নবাব রোডস্থ ৬১ নম্বর বাড়িতে প্রতিষ্ঠানটির সিটি অফিস স্থাপন করা হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই আন্তর্জাতিক রুটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd