প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান অভিযোগ করেছেন যে, ক্ষমতার মোহে জামায়াত-এনসিপি আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। তিনি সোমবার (২১ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই অভিযোগ করেন।
রাশেদ খান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য সম্বলিত একটি ফোটোকার্ড শেয়ার করেন, যেখানে লেখা ছিল, ‘১১ দলীয় জোটের দাবি মেনে নিলেই তো আর ককটেল ফুটবে না ঢাকার শহরে।’
নাসীরুদ্দীন পাটওয়ারী এর আগে ১১ দলীয় জোটের বিরুদ্ধে বিএনপির অভিযোগের প্রেক্ষিতে বলেন, ‘গতকালও দুটি মিছিল হয়েছে। আমরা তো বলছি আওয়ামী লীগকে বাংলাদেশে বাদ দিতে হলে সংস্কার দরকার।’
তিনি আরও উল্লেখ করেন, ‘গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণভোটের বিচার…আমরা তো এই ৩টা দাবিতে রাজপথে আছি। সরকার দাবিগুলো মানলে তো ককটেল আর ফুটবে না ঢাকা শহরে।’
সোমবার রাতে জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে এনসিপির প্রতিবাদ মিছিল শেষে দেওয়া বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তাদের দাবি মানলে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে এবং এর ফলে আওয়ামী লীগের কর্মীরা ককটেল মারার সুযোগ পাবেন না।