• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে আন্দোলন, শাটডাউন চলছে মাদক ও মোবাইল আসক্তিতে বিপন্ন কিশোর-তরুণ সমাজ কুমিল্লায় অপ্রতিম হত্যা: আসামিদের পক্ষে আইনজীবী না দাঁড়ানোর সিদ্ধান্ত ভারতের প্রসাধনী পণ্যে ভেজ-ননভেজ মার্কিং বাধ্যতামূলক হল বিএনপি আগে ব্যর্থ বিরোধী দল, এখন ব্যর্থ সরকার: খেলাফত মজলিসের অভিযোগ তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক নিউইয়র্কে বরিশালে সন্ত্রাসবিরোধী মিছিলে যুবদল নেতার মৃত্যু ইমরান খানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বর পাকিস্তানে বিক্ষোভের ডাক নরসিংদীতে রাব্বি দগ্ধ হওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার হয়নি কেউ। বেনাপোল কাস্টস, বন্দর ও ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি নিয়ে প্রতিমন্ত্রীর মতবিনিময়

ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার শঙ্কা

Reporter Name / ৩ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার শঙ্কা

রাজধানী ঢাকা আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুরের মধ্যে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এ কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও যানজটের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া বিষয়ক পূর্বাভাসভিত্তিক প্রতিষ্ঠান ‘আবহাওয়াবিদ’-এর তথ্য অনুযায়ী, চট্টগ্রাম বিভাগ থেকে ঢাকার দিকে ধীরগতিতে একটি বজ্রঝড় অগ্রসর হচ্ছে। মঙ্গলবার সকাল পর্যন্ত ঝড়টি কুমিল্লা, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার ওপর দিয়ে অতিক্রম করছে।

পূর্বাভাসে বলা হয়েছে, সকাল ৭টা থেকে ৯টার মধ্যে নারায়ণগঞ্জ ও নরসিংদীর ওপর দিয়ে এবং সকাল ৮টা থেকে বেলা ১১টার মধ্যে ঢাকার ওপর দিয়ে বজ্রঝড়টি অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।

এ সময় ঢাকায় ২ থেকে ৫ ঘণ্টা পর্যন্ত বৃষ্টিপাত স্থায়ী হতে পারে। ফলে রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে পানি জমে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে।

এতে অফিসগামী এবং স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি বাড়তে পারে। একই সঙ্গে রাজধানীর বিভিন্ন সড়কে যানজট তীব্র হওয়ার আশঙ্কাও রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd