• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে আন্দোলন, শাটডাউন চলছে মাদক ও মোবাইল আসক্তিতে বিপন্ন কিশোর-তরুণ সমাজ কুমিল্লায় অপ্রতিম হত্যা: আসামিদের পক্ষে আইনজীবী না দাঁড়ানোর সিদ্ধান্ত ভারতের প্রসাধনী পণ্যে ভেজ-ননভেজ মার্কিং বাধ্যতামূলক হল বিএনপি আগে ব্যর্থ বিরোধী দল, এখন ব্যর্থ সরকার: খেলাফত মজলিসের অভিযোগ তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক নিউইয়র্কে বরিশালে সন্ত্রাসবিরোধী মিছিলে যুবদল নেতার মৃত্যু ইমরান খানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বর পাকিস্তানে বিক্ষোভের ডাক নরসিংদীতে রাব্বি দগ্ধ হওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার হয়নি কেউ। বেনাপোল কাস্টস, বন্দর ও ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি নিয়ে প্রতিমন্ত্রীর মতবিনিময়

ইতালির স্কুলে বোরকা ও নিকাব নিষিদ্ধের ঘোষণা প্রধানমন্ত্রীর

Reporter Name / ৭ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
ইতালির স্কুলে বোরকা ও নিকাব নিষিদ্ধের ঘোষণা প্রধানমন্ত্রীর

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঘোষণা করেছেন যে, স্কুলে বোরকা ও নিকাব নিষিদ্ধ করতে যাচ্ছে দেশটি। একই সঙ্গে প্রতিটি শ্রেণিকক্ষে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা নির্দিষ্ট করা হবে।

রোববার, যুব শাখার এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় মেলোনি জানান, বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা আইনি কাঠামোর আওতায় আনতে শিগগিরই মন্ত্রিসভায় একটি প্রস্তাব তোলা হবে। তিনি বলেন, যেসব বিদেশি শিক্ষার্থী শিক্ষাব্যবস্থার সঙ্গে মানিয়ে নিতে সমস্যায় পড়ছে, তাদের মা-বাবাকেও ইতালীয় ভাষা শিখতে হবে।

গত জুলাই মাসে ন্যাশনাল ফিউচার (এফএন) পার্টি স্কুলে বোরকা ব্যবহারের ওপর কড়াকড়ি আরোপের দাবি তুলেছিল। যদিও এফএন দলটি ক্ষমতাসীন জোটে নেই, তবে তারা মেলোনির দলের চেয়ে বেশি কট্টর ডানপন্থী হিসেবে পরিচিত।

বর্তমানে ইতালির কোনো স্কুলে বা জনসমাগমস্থলে সরাসরি বোরকা নিষিদ্ধ করার সুনির্দিষ্ট আইন নেই। ১৯৭৫ সালের একটি আইনে বলা হয়েছে, সংগত কারণ ছাড়া মুখ বা পরিচয় ঢেকে রাখে এমন পোশাক পরা যাবে না।

জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটের (আইএসটিএটি) তথ্য অনুযায়ী, ইতালির স্কুলগুলোতে মোট শিক্ষার্থীর প্রায় ১২ শতাংশ বিদেশি। ২০১০ সাল থেকে বিদেশি শিক্ষার্থীর হার প্রতি ক্লাসে সর্বোচ্চ ৩০ শতাংশে রাখার নিয়ম চালু রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd