• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
পলাশে আলম মোল্লার প্রভাবের অভিযোগ নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ ইতালির স্কুলে বোরকা ও নিকাব নিষিদ্ধের ঘোষণা প্রধানমন্ত্রীর সৌদি আরবকে সামরিক সহায়তা দেবে যুক্তরাজ্য ও ফ্রান্স ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার শঙ্কা ক্ষমতার মোহে জামায়াত-এনসিপির বিরুদ্ধে অভিযোগ তুললেন রাশেদ খান কুমিল্লায় মা ও ভাতিজিকে হত্যা, ঘাতক গ্রেপ্তার পাবনায় ১০ বছরের শিশুর ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেপ্তার মোস্তফা প্রামাণিক রিমান্ডে তথ্য দিয়েছেন জ্বালানির মূল্যবৃদ্ধির জন্য ইরানকে দায়ী করেছেন জেডি ভ্যান্স মুক্তাগাছা থানায় হামলার ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা নিউইয়র্কের উদ্দেশে ইস্তাম্বুল ত্যাগ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নরসিংদীতে অটো মিশুকের গ্যারেজে হামলার অভিযোগ, পাঁচ লাখ টাকা চাঁদা দাবির দাবি

নরসিংদী জেলা প্রতিনিধি / ৯০ Time View
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

৯৪

নরসিংদীতে অটো মিশুকের গ্যারেজে হামলার অভিযোগ, পাঁচ লাখ টাকা চাঁদা দাবির দাবি

 

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদী শহরের হাজীপুর সওদাগরপাড়া এলাকায় অটো মিশুকের গ্যারেজে ঢুকে এক যুবককে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। একই সঙ্গে তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি এবং টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে।

 

এ ঘটনায় আহত যুবকের মা সাথী বেগম (৩৯) নরসিংদী মডেল থানায় সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে লিখিত অভিযোগ দিয়েছেন।

 

অভিযোগে উল্লেখ করা হয়, হাজীপুর সওদাগরপাড়ায় সাথী বেগমদের একটি অটো মিশুকের গ্যারেজ রয়েছে। তার স্বামী ও ছেলে হাসান (২০) কাতারে কর্মরত ছিলেন। গ্যারেজের হিসাব-নিকাশ ও দায়িত্ব দেখাশোনা করতেন রফিকুল ইসলাম রবু নামে এক ব্যক্তি। প্রায় দেড় মাস আগে হাসান দেশে ফিরে গ্যারেজের দায়িত্ব বুঝে নিতে চাইলে হিসাব-নিকাশ নিয়ে জটিলতা দেখা দেয়। পরে গত ১৫ সেপ্টেম্বর রবুকে গ্যারেজের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

 

অভিযোগকারীর দাবি, এরপর রবু ক্ষুব্ধ হয়ে হাসানকে গ্যারেজ পরিচালনা নিয়ে হুমকি দেন। পরবর্তী সময়ে রবুসহ কয়েকজন হাসানের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং টাকা না দিলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়।

 

লিখিত অভিযোগ অনুযায়ী, গত ১৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে হাসান গ্যারেজে অবস্থানকালে অভিযুক্তরা অজ্ঞাতনামা কয়েকজনকে সঙ্গে নিয়ে সেখানে প্রবেশ করেন। এ সময় তারা পুনরায় পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে হাসানকে মারধর করা হয় বলে অভিযোগে বলা হয়েছে।

 

অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে একজন অভিযুক্ত পিস্তল বের করে হাসানের বুকে ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দেন। পরে হাসান দৌড়ে পালানোর চেষ্টা করলে আরেক অভিযুক্ত ধারালো চাপাতি দিয়ে তার মাথায় কোপ দেন। আত্মরক্ষার জন্য হাত দিয়ে আঘাত ঠেকাতে গেলে তার বাম হাতের তালু ও মধ্য আঙুলে গুরুতর জখম হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

এ ছাড়া আরেক অভিযুক্ত ধারালো ছুরি দিয়ে হাসানের পেটে আঘাত করার চেষ্টা করলে তার শার্ট ও গেঞ্জি কেটে পেটে রক্তাক্ত জখম হয় বলে অভিযোগকারীর দাবি। আরও একজন চাপাতি দিয়ে কোপানোর সময় গ্যারেজে থাকা অটো মিশুকেও আঘাত লাগে এবং একটি কোপ হাসানের পিঠে লাগে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

পরে হাসান চিৎকার করতে করতে গ্যারেজ থেকে বের হলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। এ সময় অভিযুক্তরা পুনরায় প্রাণনাশ ও লাশ গুমের হুমকি দেন বলেও অভিযোগ করা হয়েছে।

 

স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত হাসানকে প্রথমে নরসিংদী জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। পরে তাকে সেখানে ভর্তি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

অভিযোগকারী আরও জানান, গ্যারেজে স্থাপিত সিসিটিভি ক্যামেরায় ঘটনার কিছু অংশের ভিডিও ফুটেজ রয়েছে।

 

এ বিষয়ে নরসিংদী মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

তবে অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd