• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নওগাঁর বদলগাছীতে ‘জয় বাংলা’ স্লোগানের অভিযোগে দুই যুবককে পুলিশে দিল ছাত্রদল মাদ্রিদ ডার্বিতে রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ মরিনহো কাতারের প্রধানমন্ত্রী ইরান যুদ্ধকে ‘ভূমিকম্প’ হিসেবে বর্ণনা করেছেন কক্সবাজার কলেজের হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ নারী শিক্ষার্থী আটক সৌদি জাহাজ ছাড়া অন্য আন্তর্জাতিক নৌবাণিজ্য নিরাপদ থাকবে: হুথিরা এসআরবির অভিযানে গ্রেপ্তার ১৬৩, অস্ত্র ও মাদক উদ্ধার জ্বালানি তেলের দাম বাড়ায় রংপুরে ফিলিং স্টেশনে ভিড় ও হট্টগোল রেলপথে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদারের নির্দেশ রেলপথ প্রতিমন্ত্রীর যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে বাংলাদেশের বিমানবন্দরগুলোর উন্নতি এনসিপির আখতার হোসেনের অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট

নরসিংদী পৌরসভা–আরশিনগর সড়কে খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

আর এ লায়ন সরকার / ৩৩ Time View
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

৩৭

নরসিংদী পৌরসভা–আরশিনগর সড়কে খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

আর এ লায়ন সরকার।

নরসিংদী পৌরসভা এলাকা থেকে আরশিনগর পর্যন্ত গুরুত্বপূর্ণ প্রধান সড়কটির বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ। দীর্ঘদিন ধরে সড়কের বেহাল অবস্থায় যানবাহন চলাচলে চরম ভোগান্তিতে পড়ছেন চালক ও যাত্রীরা। পাশাপাশি প্রতিনিয়তই বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।

 

স্থানীয়দের অভিযোগ, সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্ত তৈরি হলেও সেগুলো দ্রুত সংস্কার বা মেরামতের কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। বিশেষ করে মোটরসাইকেল, অটোরিকশা ও ছোট যানবাহন চলাচলের সময় গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা রয়েছে।

 

ব্যস্ত এই সড়ক দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ ও যানবাহন চলাচল করে। তাই দুর্ঘটনা ও জনদুর্ভোগ কমাতে দ্রুত সড়কের খানাখন্দ সংস্কার এবং প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

 

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত নজরদারি ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে সড়কটি সংস্কার করা হবে—এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd