• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ

সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ষষ্ঠ স্ত্রীর অভিযোগ, তদন্ত শুরু

Reporter Name / ১ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ষষ্ঠ স্ত্রীর অভিযোগ, তদন্ত শুরু

রাজশাহী নগরের চন্দ্রিমা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলমের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন আন্নি আক্তার, যিনি নিজেকে তার ষষ্ঠ স্ত্রী দাবি করেছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নগরের নাদের হাজির মোড়ের একটি ফ্ল্যাট থেকে মাহবুব আলম ও অন্য এক নারীকে উদ্ধার করে পুলিশ।

আন্নি আক্তার জানান, চলতি বছরের শুরুতে মাহবুব আলম তাকে বিয়ে করেছিলেন। তবে পরে তিনি জানতে পারেন যে, সাবেক ওসির প্রতিটি কর্মস্থলে একাধিক সম্পর্ক রয়েছে। বৃহস্পতিবার রাতে আন্নি জানতে পারেন যে, মাহবুব আলম ওই ফ্ল্যাটে অন্য এক নারীকে নিয়ে অবস্থান করছেন।

শুক্রবার সকালে আন্নি ওই ফ্ল্যাটে গিয়ে দরজায় কড়া নাড়লেও সাড়া না পেয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা খুলতে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসের সহায়তায় দরজা ভেঙে মাহবুব আলম ও ওই নারীকে উদ্ধার করে।

মাহবুব আলম ওই নারীকে নিজের স্ত্রী দাবি করলেও বৈধ কাবিননামা দেখাতে পারেননি। অন্যদিকে, তিনি আন্নিকে চার দিন আগে তালাক দিয়েছেন বলে দাবি করলেও আন্নি কোনো আইনি কাগজ পাননি। বর্তমানে তাদের থানায় আটক রাখা হয়েছে।

সিরাজগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মোস্তাক আহমেদ জানিয়েছেন, মাহবুব আলম প্রাতিষ্ঠানিক অনুমতি ছাড়াই কর্মস্থল ত্যাগ করে রাজশাহীতে অবস্থান করছিলেন, যা প্রশাসনিক অপরাধ। নওগাঁ জেলা পুলিশ এ বিষয়ে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd