• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার নিউইয়র্ক যাচ্ছেন জাতিসংঘের অধিবেশনে সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ বিক্রির পরিকল্পনা যুক্তরাষ্ট্রের জিন্নাহর বাবা ছিলেন মাছ বিক্রেতা: ফজলুর রহমানের দাবি অভিজাত রেস্তোরাঁয় ‘ডোরি ফিশ’ নামে পরিবেশন হচ্ছে পাঙাস মাছ মক্কাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে সৌদি: হুতি নেতা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলো কিছুটা রাজশাহীতে দমকা হাওয়ায় পদ্মা নদীতে বাঁধ ও নৌকা ক্ষতিগ্রস্ত এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় নির্বাচনে প্রার্থিতা নিয়ে প্রশ্ন তোফাজ্জল হত্যার দুই বছর: চার্জ গঠনের অপেক্ষায় পরিবার প্রশ্নের গুরুত্ব: সমাজের বিকাশের মূল চাবিকাঠি

প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার নিউইয়র্ক যাচ্ছেন জাতিসংঘের অধিবেশনে

Reporter Name / ০ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার নিউইয়র্ক যাচ্ছেন জাতিসংঘের অধিবেশনে

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর এবার সংক্ষিপ্ত করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর ভাষণ দেওয়ার পরদিন ২৫ সেপ্টেম্বর রাতে নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তার।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সফরকালে প্রধানমন্ত্রী জাতিসংঘের উচ্চপর্যায়ের কয়েকটি বৈঠকে অংশ নেবেন। পাশাপাশি বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি।

রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশ আয়োজিত আলোচনাতেও অংশ নেবেন প্রধানমন্ত্রী। এ ছাড়া জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তার সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের কথা রয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজেও অংশ নেবেন প্রধানমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd