• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
চবি নিয়োগ পরীক্ষায় স্বাক্ষর না মেলায় এক পরীক্ষার্থী বরখাস্ত আইনমন্ত্রী: আইনি সহায়তার বাইরে কেউ থাকবে না, সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে বিতর্ক অমূলক রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত সরকারের খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ টনের বেশি পাইপলাইনে হামলার পর সৌদি আরবের তেল সরবরাহ বন্ধ ভিক্ষার টাকায় নিজের দাফন সম্পন্ন করলেন ওয়াহাব পাটোয়ারী সৌদি আরবের প্রতিবাদ, সিরিয়ায় নেতানিয়াহুর সফরকে অবৈধ ঘোষণা পাকিস্তানের অভিষিক্ত বোলারের রেকর্ডগড়া ব্যাটিংয়ে টেস্টে ফিরে আসা ইয়েমেনে হুথিদের ছদ্মবেশী যুদ্ধকৌশল নিয়ে উদ্বেগ বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জীর লাশের সঙ্গে ৫টি সুইসাইড নোট উদ্ধার

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name / ০ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে থানা দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) রাজশাহী নগরীর কুমারপাড়া একটি রেস্টুরেন্টে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর আমীর ড. মাওলানা কেরামত আলী এমপি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও অঞ্চল পরিচালক মাওলানা রফিকুল ইসলাম খাঁন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নুরুল ইসলাম বুলবুল এমপি।

সম্মেলনে রাজশাহী মহানগরীর বিভিন্ন থানার দায়িত্বশীল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। প্রধান অতিথি মাওলানা রফিকুল ইসলাম খাঁন এমপি সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করে দায়িত্ব পালন এবং মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রাখার জন্য দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে নুরুল ইসলাম বুলবুল এমপি ও ড. মাওলানা কেরামত আলী দায়িত্বশীলদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে জনগণের পাশে থাকার ওপর গুরুত্বারোপ করেন। সম্মেলনে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, দায়িত্বশীলদের ভূমিকা ও করণীয় এবং বর্তমান প্রেক্ষাপটে সংগঠনের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd