• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ

ফরিদপুরে বাসে আগুন, তদন্ত শুরু

Reporter Name / ১ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুরে বাসে আগুন, তদন্ত শুরু

ফরিদপুরের কানাইপুরে করিমপুর হাইওয়ে থানার সামনে পার্কিং করা একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, 'পূর্বাশা পরিবহন' নামের ওই বাসে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ফরিদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শ্রীবাস বাড়ৈই জানান, আগুন নিভিয়ে ফেলা সম্ভব হলেও এর পেছনে কে বা কারা রয়েছে তা জানা যায়নি।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, দুর্ঘটনাগ্রস্ত বাসটি মহাসড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় রাখা ছিল। পুলিশ ও ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। তিনি বলেন, এই নাশকতার পেছনে কারা জড়িত তা গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd