• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ষষ্ঠ স্ত্রীর অভিযোগ, তদন্ত শুরু কুড়িগ্রামে আওয়ামী লীগ নেতা রিজু গ্রেপ্তার এশিয়ান গেমসে বিশৃঙ্খলা: বিমানবন্দরে ৬ ঘণ্টা আটকা চীন-ভারতের অ্যাথলেটরা ফরিদপুরে বাসে আগুন, তদন্ত শুরু মিয়ানমারে পাচারের সময় ১২৬০ বস্তা সিমেন্টসহ আটক ২ রাজধানীতে ককটেল বিস্ফোরণের পর বাসে আগুন একদিনে ডেঙ্গু আক্রান্ত ৭৪৭ জন হাসপাতালে ভর্তি তিতাস গ্যাসক্ষেত্রে তিনটি নতুন কূপ খনন, জাতীয় গ্রিডে যুক্ত হবে ৪৫ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার নিউইয়র্ক যাচ্ছেন জাতিসংঘের অধিবেশনে সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ বিক্রির পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

যশোর বড় বাজারে ভারতীয় ইলিশে অভিযান আড়তকে ৫ হাজার টাকা জরিমানা

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: / ২৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

২৫

যশোর বড় বাজারে ভারতীয় ইলিশে অভিযান
আড়তকে ৫ হাজার টাকা জরিমানা

 

মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি
যশোর বড় বাজারের মাছ বাজারে ভারতীয় ইলিশের নির্ধারিত মূল্য ও ক্রয় বিক্রয়ের কাগজপত্র যাচাইয়ে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় নির্ধারিত মূল্য ও আমদানিকৃত মাছের এলসি-সংক্রান্ত কাগজপত্র না দেখাতে পারায় কর্ণফুলী ফিস নামের একটি আড়তকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১২টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক সেলিমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বড় বাজারের মাছ বাজারের বিভিন্ন খুচরা ও পাইকারি দোকান মনিটরিং করা হয়।

এসময় ভারতীয় ইলিশের নির্ধারিত মূল্যসংক্রান্ত তথ্য এবং আমদানিকৃত মাছের আমদানি ও সরবরাহের বিক্রয় ও ক্রয়ের নির্ধারিত কাগজপত্র না দেখাতে পারায় কর্ণফুলী ফিস এর মালিক শামীম হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে নির্ধারিত মূল্যে ভারতীয় ইলিশ বিক্রি এবং আমদানি সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে বাজারে ভারতীয় ইংলিশের মাছের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য কার্যক্রম নিয়মিত মনিটরিং করা হবে বলে জানানো হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd