• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ষষ্ঠ স্ত্রীর অভিযোগ, তদন্ত শুরু কুড়িগ্রামে আওয়ামী লীগ নেতা রিজু গ্রেপ্তার এশিয়ান গেমসে বিশৃঙ্খলা: বিমানবন্দরে ৬ ঘণ্টা আটকা চীন-ভারতের অ্যাথলেটরা ফরিদপুরে বাসে আগুন, তদন্ত শুরু মিয়ানমারে পাচারের সময় ১২৬০ বস্তা সিমেন্টসহ আটক ২ রাজধানীতে ককটেল বিস্ফোরণের পর বাসে আগুন একদিনে ডেঙ্গু আক্রান্ত ৭৪৭ জন হাসপাতালে ভর্তি তিতাস গ্যাসক্ষেত্রে তিনটি নতুন কূপ খনন, জাতীয় গ্রিডে যুক্ত হবে ৪৫ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার নিউইয়র্ক যাচ্ছেন জাতিসংঘের অধিবেশনে সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ বিক্রির পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

সাভার উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান তমিজ উদ্দিন

Reporter Name / ২ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সাভার উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান তমিজ উদ্দিন

ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন বলেছেন, তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন এবং স্বৈরাচারী সরকারের পতনের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে সম্মুখসারির যোদ্ধা হিসেবে নেতৃত্ব দিয়েছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) কালবেলার সঙ্গে আলাপকালে তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা, নির্যাতন ও ত্যাগের মধ্য দিয়ে রাজপথে থেকেছেন। এখন তার লক্ষ্য সাভার উপজেলার পরীক্ষিত নেতাকর্মীদের পাশে দাঁড়ানো এবং তাদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করা।

তমিজ উদ্দিন আরও বলেন, তিনি সাভারের উন্নয়ন করতে চান এবং ব্যক্তি স্বার্থকে জলাঞ্জলি দিয়ে মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে চান। তিনি একটি নিরাপদ ও সমৃদ্ধ সাভার গড়ে তোলার জন্য কাজ করবেন।

আসন্ন সাভার উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে তমিজ উদ্দিনকে প্রার্থী হিসেবে দেখতে চান বিএনপি ও এর সহযোগী সংগঠনের তৃণমূলের নেতাকর্মীরা। তার পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় পর্যায়ে সমর্থন ও সহযোগিতা চেয়ে প্রচার চালাচ্ছেন সমর্থকরা।

ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল বলেন, তমিজ উদ্দিন আগামী উপজেলা নির্বাচনে সকলের পছন্দের প্রার্থী। তার আন্দোলন-সংগ্রামে ভূমিকা অনেক এবং তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে।

গত ১৩ সেপ্টেম্বর তমিজ উদ্দিনের পক্ষ থেকে আসন্ন সাভার উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার লক্ষ্যে স্থানীয় মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা চাওয়ার বিষয়টি প্রকাশ্যে আসে। তবে নির্বাচনী প্রক্রিয়ার পরবর্তী ধাপে প্রার্থীদের চূড়ান্ত তালিকা স্পষ্ট হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd