• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিএনপির রিজভী: শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে গ্যাস ও বিদ্যুৎ সংকটে ৭৮ শতাংশ নিট কারখানার উৎপাদন ব্যাহত, জামায়াতের প্রতিবাদ ঘোষণা স্মার্টফোনের দাম ২ থেকে ৩ হাজার টাকায় নামানোর উদ্যোগ কলেজে যাওয়ার কথা বলে নিখোঁজ কলেজছাত্রী, মুক্তিপণ দাবি ডিসেম্বর পর্যন্ত জ্বালানি তেলের সংকট হবে না: বিপিসি চেয়ারম্যান মক্কায় হামলার দাবি নাকচ করলো হুথি বিদ্রোহীরা রিয়াল মাদ্রিদ এলচেকে হারিয়ে জয়লাভ করল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ড: তদন্ত কমিটি গঠন, মৃতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি আসিফ নজরুলের বিশ্বকাপ না খেলার দায় স্বীকার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন নিলেন রাষ্ট্রপতির ভাই মির্জা ফয়সাল আমিন

গুলশানে নিষিদ্ধ দলের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ৯ জন কারাগারে

Reporter Name / ২ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
গুলশানে নিষিদ্ধ দলের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ৯ জন কারাগারে

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের ঘটনায় করা মামলায় আরও ৯ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রুহুল আমিন আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন, তবে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয়পক্ষের বক্তব্য শুনে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানো ৯ জন হলেন বিল্লাল গাজী (৩৫), ইসমাঈল সিরাজী (৩২), মো. আরিফুর রহমান দিপু (২৭), মো. ইদ্রিসুল আলম (৫৫), জয়নাল আবেদীন মামুন (৫০), জয়ন্ত কুমার বাড়ৈ (৪৩), চিত্ত হক (৭৫), নিরব খান (২২) ও মো. সোহেল (৩০)। পুলিশ দাবি করেছে, গ্রেফতার ব্যক্তিরা নিষিদ্ধ আওয়ামী লীগ, এর সহযোগী সংগঠন এবং নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

গত ১১ সেপ্টেম্বর গুলশান এলাকায় ঝটিকা মিছিলের ঘটনায় গুলশান থানায় মামলা করা হয়। সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় ১১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতপরিচয় আরও ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়েছে। এজাহারে অভিযোগ করা হয়, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সরকার ও রাষ্ট্রবিরোধী স্লোগান দেন এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন।

পুলিশ জানিয়েছে, মামলায় এখন পর্যন্ত ৮৩ জনকে গ্রেফতার করা হয়েছে, তাদের মধ্যে ২৪ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়া হয়েছে। তদন্ত কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, রোববার গুলশান বিভাগের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে সর্বশেষ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd