• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মৈত্রী পাইপলাইনে ভারত থেকে ৪৭ লাখ লিটার ডিজেল দেশে এসেছে রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে কাজ চলছে র‍্যাব বিলুপ্ত, এসআরবির কার্যক্রম শুরু প্রধানমন্ত্রীর ক্ষোভ: ফার্নিচারসহ ব্যয়বহুল পণ্য আমদানিতে সতর্কতা মাগুরা ও দারোয়ানী টেক্সটাইল মিল পিপিপিতে চালুর সিদ্ধান্ত ইয়েমেনের মারিবে সৌদি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত, ভিডিও প্রকাশ করেছে হুথিরা কলকাতার মুসলিম বস্তিতে ৪৯ দিন ধরে পানি সংকট অব্যাহত নোয়াখালীতে গাড়ির ধাক্কায় স্কুল শিক্ষকের মৃত্যু জামায়াতের আমিরের সঙ্গে বিজিএমইএ নেতাদের বৈঠক অনুষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩

মৈত্রী পাইপলাইনে ভারত থেকে ৪৭ লাখ লিটার ডিজেল দেশে এসেছে

Reporter Name / ০ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
মৈত্রী পাইপলাইনে ভারত থেকে ৪৭ লাখ লিটার ডিজেল দেশে এসেছে

বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে ৪৭ লাখ লিটার ডিজেল দেশে এসেছে। দিনাজপুরের পার্বতীপুর রিসিভিং টার্মিনাল ডিপোতে এই জ্বালানি পৌঁছেছে। এটি পাইপলাইনের ৭২তম চালান। বুধবার (১৬ সেপ্টেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৩ সেপ্টেম্বর সকাল ৯টায় এই চালানের সরবরাহ শুরু হয় এবং তা শেষ হয় ১৫ সেপ্টেম্বর। পার্বতীপুর রেল ডিপোর পরিচালন ব্যবস্থাপক মো. রবিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

২০১৮ সালে করা দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী, ১৫ বছরে এই পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে প্রায় ২০ লাখ মেট্রিক টন ডিজেল সরবরাহের কথা রয়েছে। ২০২৩ সালের মার্চে পাইপলাইনটি চালু হয় এবং এর মাধ্যমে এখন পর্যন্ত মোট ৩ লাখ ৩০ হাজার ৮৭ মেট্রিক টন ডিজেল এসেছে।

জানা গেছে, প্রতি বছর বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে সর্বোচ্চ ১০ লাখ মেট্রিক টন উচ্চগতির ডিজেল পরিবহনের সক্ষমতা রয়েছে। চলতি বছরের মার্চ মাসে মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে জ্বালানি সরবরাহে সংকট তৈরি হলে এই পাইপলাইনের মাধ্যমে ১৭ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়েছিল।

এরপর এপ্রিল, মে ও জুলাই মাসে যথাক্রমে ২৫ হাজার, ৮ হাজার ও ৮ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করে বাংলাদেশ। গত আগস্ট মাসে বাংলাদেশ অতিরিক্ত জ্বালানি সরবরাহের জন্য ভারতের কাছে অনুরোধ জানিয়েছিল, যার পরিপ্রেক্ষিতে নতুন এই চালান এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd