• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সাভারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আ.লীগের মিছিল, আট জন আটক ইউক্রেন যুদ্ধ বন্ধ হলে ইরান যুদ্ধের সমাপ্তি সম্ভব: বিশ্লেষকরা জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক ইসলামী বিশ্ববিদ্যালয়ে চুরি করতে এসে ভ্যানচালক আটক, থানায় হস্তান্তর বিদেশি দালালদের বিরুদ্ধে সতর্কতা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ কৃষি মন্ত্রণালয়ে পরিদর্শনে গিয়ে সিঁড়ি দিয়ে উঠলেন প্রধানমন্ত্রী বরিস জনসন ও ইউরোপীয় কর্মকর্তারা ড্রোন হামলা থেকে রক্ষা পেলেন পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ, অভিযোগের ভিত্তিতে তদন্ত নরসিংদীতে ২৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

ইসলামী বিশ্ববিদ্যালয়ে চুরি করতে এসে ভ্যানচালক আটক, থানায় হস্তান্তর

Reporter Name / ০ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ে চুরি করতে এসে ভ্যানচালক আটক, থানায় হস্তান্তর

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডরমেটরি থেকে পিতল ও লোহার পাত চুরি করতে এসে আটক হয়েছেন বিশ্ববিদ্যালয়ের এক ভ্যানচালক। আটককৃত ব্যক্তির নাম জসিম উদ্দিন (৩০), তিনি আব্দালপুরের মজিদের সন্তান। তাকে প্রক্টরিয়াল বডি থানায় হস্তান্তর করেছে।

আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা প্রধান ফটক থেকে তাকে আটক করেন। আটক হওয়ার পর প্রক্টর অফিসে নিয়ে গেলে জসিম স্বীকারোক্তি দেন।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ডরমেটরি-২ থেকে দুই দিন আগে ৪-৫ কেজি পরিমাণ পিতল ও লোহার পাত চুরি হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক ভ্যানচালক ওই মালামাল নিয়ে যাচ্ছিল। তার গতিবিধি নজরে রেখে নিরাপত্তা কর্মীরা তাকে আটক করেন।

আটকের সময় জসিম বলেন, তিনি অভাবের কারণে এ কাজ করেছেন এবং তার পরিবারে দুইটি মেয়ে সন্তান রয়েছে। তিনি পুলিশকে না দেওয়ার অনুরোধ করেন এবং সংশোধনের সুযোগ চান।

প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জসিমকে আটক করা হয়েছে এবং তিনি স্বীকারোক্তি দিয়েছেন। নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের ভ্যানচালকদের তালিকা তৈরি করা হবে।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, আটককৃত চোরকে থানায় নিয়ে আসা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd