• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের অনুষ্ঠানে নৃত্যশিল্পীদের ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ মোহাম্মদপুরে কিশোর গ্যাং নির্মূলের প্রতিশ্রুতি ডিএমপি কমিশনারের চবি নিয়োগ পরীক্ষায় স্বাক্ষর না মেলায় এক পরীক্ষার্থী বরখাস্ত আইনমন্ত্রী: আইনি সহায়তার বাইরে কেউ থাকবে না, সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে বিতর্ক অমূলক রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত সরকারের খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ টনের বেশি পাইপলাইনে হামলার পর সৌদি আরবের তেল সরবরাহ বন্ধ ভিক্ষার টাকায় নিজের দাফন সম্পন্ন করলেন ওয়াহাব পাটোয়ারী সৌদি আরবের প্রতিবাদ, সিরিয়ায় নেতানিয়াহুর সফরকে অবৈধ ঘোষণা পাকিস্তানের অভিষিক্ত বোলারের রেকর্ডগড়া ব্যাটিংয়ে টেস্টে ফিরে আসা

চবি নিয়োগ পরীক্ষায় স্বাক্ষর না মেলায় এক পরীক্ষার্থী বরখাস্ত

Reporter Name / ১ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
চবি নিয়োগ পরীক্ষায় স্বাক্ষর না মেলায় এক পরীক্ষার্থী বরখাস্ত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ১১-১৬তম গ্রেডভুক্ত তৃতীয় শ্রেণির কর্মচারী নিয়োগের লিখিত পরীক্ষায় স্বাক্ষরের মিল না পাওয়ায় আব্দুর রহমান নামে এক পরীক্ষার্থীকে বরখাস্ত করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. হাছান মিয়া মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের কম্পিউটার ল্যাব সহকারী পদে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ১৭ জন প্রার্থীর উপস্থিত থাকার কথা থাকলেও ১২ জন উপস্থিত ছিলেন।

রেজিস্ট্রার বলেন, শনিবার বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে নিয়োগের লিখিত পরীক্ষা চলাকালে একজন প্রার্থীর স্বাক্ষরের সঙ্গে নথিতে থাকা স্বাক্ষরের মিল পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরে তার নথিপত্র যাচাই-বাছাই শেষে তাকে বরখাস্ত করা হয়।

তবে, ওই পরীক্ষার্থীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি বলে জানান রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. হাছান মিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd