• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সরকারের খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ টনের বেশি পাইপলাইনে হামলার পর সৌদি আরবের তেল সরবরাহ বন্ধ ভিক্ষার টাকায় নিজের দাফন সম্পন্ন করলেন ওয়াহাব পাটোয়ারী সৌদি আরবের প্রতিবাদ, সিরিয়ায় নেতানিয়াহুর সফরকে অবৈধ ঘোষণা পাকিস্তানের অভিষিক্ত বোলারের রেকর্ডগড়া ব্যাটিংয়ে টেস্টে ফিরে আসা ইয়েমেনে হুথিদের ছদ্মবেশী যুদ্ধকৌশল নিয়ে উদ্বেগ বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জীর লাশের সঙ্গে ৫টি সুইসাইড নোট উদ্ধার এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেসে তরুণের মৃত্যু, বন্ধুরা পালিয়ে গেছে মার্কিন ঘাঁটিতে হামলায় চীনা উপগ্রহের ছবি ব্যবহার করেছে ইরান শিক্ষাব্যবস্থায় অনিয়মের অভিযোগ: উদ্বেগের কারণ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ: অভিযুক্ত ছাত্রদল কর্মী হলের অবৈধ শিক্ষার্থী

Reporter Name / ৬ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ: অভিযুক্ত ছাত্রদল কর্মী হলের অবৈধ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রশিবিরের এক নেতাকে থাপ্পড় দেয়ার ঘটনায় ছাত্রদল ও শিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অভিযুক্ত ছাত্রদল কর্মী আলিনূর হলের অবৈধ শিক্ষার্থী হিসেবে চিহ্নিত হয়েছেন।

শহীদ জিয়াউর রহমান হলের ২১৭ নম্বর কক্ষে প্রায় ছয় মাস ধরে অবস্থান করলেও তার বৈধ সিট বরাদ্দ নেই বলে জানিয়েছেন হল প্রশাসন। হলটির প্রভোস্ট অধ্যাপক ড. সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

আলীনূর বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। হল সূত্রে জানা যায়, শহীদ জিয়াউর রহমান হলের সিট বণ্টনের প্রশাসনিক তালিকায় আলীনূরের কোনো বৈধ বরাদ্দ নেই। ২০২৫ সালের নভেম্বরের পর প্রকাশিত হলের কোনো সিট তালিকায় তার নাম পাওয়া যায়নি।

হল প্রভোস্ট অধ্যাপক ড. সেলিম রেজা বলেন, ‘গতকাল আমি অফিসের কর্মকর্তাদের কাছ থেকে শুনেছিলাম, আলিনূর বৈধভাবে হলে অবস্থান করছিল। তবে পরে তথ্য পাওয়ার পর দেখি, অবৈধভাবে হলে অবস্থান করা ৩৩ জনের তালিকায় আলিনূরের নাম রয়েছে।’

এদিকে, অভিযুক্ত আলীনূরকে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি। গত শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলে শিবির নেতাকে ছাত্রদল কর্মীর থাপ্পড় মারার ঘটনা ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd