• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিদেশি দালালদের বিরুদ্ধে সতর্কতা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ কৃষি মন্ত্রণালয়ে পরিদর্শনে গিয়ে সিঁড়ি দিয়ে উঠলেন প্রধানমন্ত্রী বরিস জনসন ও ইউরোপীয় কর্মকর্তারা ড্রোন হামলা থেকে রক্ষা পেলেন পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ, অভিযোগের ভিত্তিতে তদন্ত নরসিংদীতে ২৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: কারাগারে ৯ আসামি ইয়েমেনের পশ্চিম উপকূলে সংঘাত, ৮২ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত অধ্যাপক সাঈদ-উর রহমানের মৃত্যু, শিক্ষা-সাহিত্য অঙ্গনে শোকের ছায়া এআইকে উৎপাদনশীলতা বৃদ্ধির কর্মসূচি হিসেবে নিতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা

কৃষি মন্ত্রণালয়ে পরিদর্শনে গিয়ে সিঁড়ি দিয়ে উঠলেন প্রধানমন্ত্রী

Reporter Name / ১ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
কৃষি মন্ত্রণালয়ে পরিদর্শনে গিয়ে সিঁড়ি দিয়ে উঠলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে লিফটের পরিবর্তে সিঁড়ি দিয়ে ছয় তলায় উঠেছেন। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৩টায় তিনি সচিবালয়ের মধ্যে অবস্থিত কৃষি মন্ত্রণালয়ে যান।

এ সময় তিনি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রী সচিবালয়ে নিজের দপ্তর থেকে বেরিয়ে ৪ নং ভবনে হেঁটে যান এবং সিঁড়ি দিয়ে ছয় তলায় ওঠেন, যদিও লিফট প্রস্তুত ছিল।

বৈঠক শেষে প্রধানমন্ত্রী আবারও হেঁটে নেমেছেন বলে জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা। কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তিনি কৃষি খাতের সার্বিক পরিস্থিতি ও চলমান কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

উপ প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী সিঁড়ি দিয়ে হেঁটে যাওয়ার বিষয়টি বিদ্যুৎ সাশ্রয়ের অনুকরণীয় উদাহরণ। তিনি মন্ত্রণালয়গুলোকে বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার নির্দেশনা দিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, এসিতে বিদ্যুৎ খরচ কমানোর জন্য ২৫ ডিগ্রি সেলসিয়াসে রাখার কথা বলেছেন এবং দিনের আলো ব্যবহার করতে জানালাগুলো খুলে রাখার নির্দেশ দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd