• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আন্তঃসীমান্ত সহযোগিতা ও সৌহার্দ্য জোরদারে বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত রংপুরে ৮০ বছরের বৃদ্ধ কতৃক যুবক বলাৎকার  দিনাজপুর পৌরসভার উন্নয়ন সভায় প্রধান অতিথি মন্ত্রী ডা. জাহিদ হোসেন মাকে গলাকেটে হত্যার ঘটনায় যশোরে অভিযুক্ত শিক্ষক ছেলে মামুনের মৃত্যু দিনাজপুরের শেখপুরায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত, হাজারো নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি জাতীয় যুব দিবস ২০২৬” উদযাপন “দক্ষ যুব গড়বে দেশ,সবার জন্য বাংলাদেশ” মোছাঃ তহমিনা বেগম বিউটি ১৫ বছরেও শেষ হয়নি লোকমান হোসেন হত্যা মামলার বিচার, নরসিংদীতে একের পর এক হত্যাকাণ্ড ঘিরে বাড়ছে প্রশ্ন নরসিংদীর রায়পুরায় নদীর তীরে বস্তাবন্দি যুবকের পচাগলা মরদেহ উদ্ধার যশোরে শিক্ষা বোর্ডের শীর্ষস্থান ধরে রেখেছে যশোর, তলানিতে নড়াইল ক্যান্সার প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে দিনাজপুরে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন এমপি

বরিস জনসন ও ইউরোপীয় কর্মকর্তারা ড্রোন হামলা থেকে রক্ষা পেলেন

Reporter Name / ৭০ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
বরিস জনসন ও ইউরোপীয় কর্মকর্তারা ড্রোন হামলা থেকে রক্ষা পেলেন

১০০

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন ও ইউরোপীয় ঊর্ধ্বতন কর্মকর্তারা। ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে পোল্যান্ডের উদ্দেশে তাদের বহনকারী একটি বিশেষ ট্রেন আক্রান্ত হওয়ার আগেই যাত্রা স্থগিত করা হয়।

জার্মান সংবাদমাধ্যম ডের স্পিগেলের বরাত দিয়ে বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, ওই ট্রেনে বরিস জনসনসহ ইউরোপের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা ছিলেন। তারা রাতে কিয়েভ থেকে পোল্যান্ডের দিকে রওনা হয়েছিলেন এবং রোববার (১৩ সেপ্টেম্বর) ভোরে পোলিশ সীমান্তের কাছে ট্রেনটি থামানো হয়।

রোববার ভোরে কিয়েভ থেকে ওয়ারশগামী একটি যাত্রীবাহী ট্রেনে পোলিশ সীমান্তের কাছে ড্রোন হামলার ঘটনা ঘটে। ট্রেনটির পরিচালনাকারী কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় ট্রেনের ইঞ্জিনে আঘাত লাগে, তবে এতে কেউ আহত হননি।

জার্মান চ্যান্সেলরের দপ্তরের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতিবিষয়ক উপদেষ্টা গুন্টার সাউটার ওই ট্রেনে ছিলেন। তিনি রাশিয়ার সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনা নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সরকারের সঙ্গে আলোচনা করতে কিয়েভে গিয়েছিলেন।

ডের স্পিগেলের প্রতিবেদনে বলা হয়েছে, ড্রোনের সতর্কবার্তা পাওয়ার পর ট্রেনের যাত্রীদের কিছু সময়ের জন্য সরিয়ে নেয়া হয়েছিল। পরে ওই এলাকায় আর কোনো ড্রোন শনাক্ত না হওয়ায় কর্তৃপক্ষ পরিস্থিতি স্বাভাবিক ঘোষণা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd