• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নতুন বেতন কাঠামের প্রজ্ঞাপন জারিতে দেরি, উদ্বেগ প্রকাশ সরকারি চাকরিজীবীদের সাভারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আ.লীগের মিছিল, আট জন আটক ইউক্রেন যুদ্ধ বন্ধ হলে ইরান যুদ্ধের সমাপ্তি সম্ভব: বিশ্লেষকরা জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক ইসলামী বিশ্ববিদ্যালয়ে চুরি করতে এসে ভ্যানচালক আটক, থানায় হস্তান্তর বিদেশি দালালদের বিরুদ্ধে সতর্কতা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ কৃষি মন্ত্রণালয়ে পরিদর্শনে গিয়ে সিঁড়ি দিয়ে উঠলেন প্রধানমন্ত্রী বরিস জনসন ও ইউরোপীয় কর্মকর্তারা ড্রোন হামলা থেকে রক্ষা পেলেন পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ, অভিযোগের ভিত্তিতে তদন্ত

জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

Reporter Name / ১ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক দেশের তরুণ উদ্যোক্তাদের জন্য নতুন অর্থায়ন কর্মসূচি চালু করেছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) ‘উদ্যোগ: উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’ শীর্ষক নীতিমালা জারি করা হয়।

এই নীতিমালার আওতায় নির্বাচিত তরুণ উদ্যোক্তারা জামানত ছাড়াই সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন সুবিধা পাবেন। আবেদনকারীর বয়স আবেদনের শেষ তারিখে ২৮ বছরের মধ্যে থাকতে হবে এবং তাকে সংশ্লিষ্ট উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। তবে ঋণখেলাপি ব্যক্তি এবং সরকারি প্রতিষ্ঠানের কর্মীরা এই কর্মসূচির আওতাভুক্ত হবেন না।

‘ব্লেন্ডেড ফাইন্যান্স’ পদ্ধতির মাধ্যমে উদ্যোক্তাদের ২০ লাখ টাকার মধ্যে ১০ লাখ টাকা ব্যাংকঋণ এবং ১০ লাখ টাকা অনুদান হিসেবে দেওয়া হবে। ঋণের অর্থ পরিশোধে ব্যর্থ হলে অনুদানের অংশটিও ঋণে রূপান্তরিত হবে।

উদ্যোক্তা বাছাইয়ের জন্য প্রতিটি উপজেলায় একটি লিড ব্যাংক নির্ধারণ করবে বাংলাদেশ ব্যাংক। আবেদন ফরম যেকোনো তফসিলি ব্যাংকের শাখা থেকে সংগ্রহ ও জমা দেওয়া যাবে। চূড়ান্ত বাছাইয়ের পর মনোনীত উদ্যোক্তাদের ১৭ কার্যদিবসের মধ্যে ঋণ অনুমোদনের ব্যবস্থা করা হবে।

এছাড়া, অংশগ্রহণকারী ব্যাংকগুলো উদ্যোক্তাদের আর্থিক সাক্ষরতা প্রশিক্ষণ, মেন্টরিং এবং ব্যবসা নিবন্ধনের ক্ষেত্রে সহায়তা প্রদান করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd