• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রাসুলুল্লাহ (স.)-এর নামাজে শিশুর কান্নার প্রতি মানবিক দৃষ্টান্ত রাবিতে চেয়ারে বসাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪ ফুলবাড়ী কয়লাখনি নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যকে দায়িত্বহীন বললেন অধ্যাপক আনু মুহাম্মদ যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থায় চীনা হ্যাকারদের সাইবার হামলার চেষ্টা ব্যর্থ নেপালে বন্যাদুর্গতদের জন্য ৫ লাখ ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র গাজীপুরে ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট তিস্তা মহাপরিকল্পনার কাজ ২০২৭ সালে শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস বগুড়ায় ট্রাকচাপায় সেলসম্যানের মৃত্যু কেন্দুয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থায় চীনা হ্যাকারদের সাইবার হামলার চেষ্টা ব্যর্থ

Reporter Name / ১ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থায় চীনা হ্যাকারদের সাইবার হামলার চেষ্টা ব্যর্থ

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ, নাসা, কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ এবং সিনেটসহ একাধিক সরকারি সংস্থায় চীনা হ্যাকারদের সাইবার হামলার চেষ্টা ব্যর্থ হয়েছে। মার্কিন কর্তৃপক্ষ বুধবার (২৬ আগস্ট) এই তথ্য প্রকাশ করেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ চীনের একটি হ্যাকিং অভিযান নস্যাৎ করার দাবি করেছে, যা বিচার বিভাগ, নাসা, ফেডারেল রিজার্ভ, সিনেট এবং অন্যান্য সংবেদনশীল সরকারি সংস্থায় অনুপ্রবেশের চেষ্টা করেছিল।

বিচার বিভাগের এক বিবৃতিতে জানানো হয়েছে, হ্যাকিং কার্যক্রমে ব্যবহৃত দুটি প্ল্যাটফর্মের ডোমেইন, ‘কিউস্ক্যান’ এবং ‘কিউটিরউটার’, জব্দ করা হয়েছে। আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে, হ্যাকারদের লক্ষ্যবস্তুর মধ্যে ইউএস ডিপার্টমেন্ট অব এনার্জি, ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস এবং ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথ (এনআইএইচ) অন্তর্ভুক্ত ছিল।

মার্কিন বিচার বিভাগের দাবি অনুযায়ী, এই হ্যাকিং প্ল্যাটফর্মগুলো চীনের নানজিংভিত্তিক প্রতিষ্ঠান 'নানজিং শিনজিউওয়েই নেটওয়ার্ক টেকনোলজি কোম্পানি' পরিচালনা করত। চীনের বেসামরিক গোয়েন্দা সংস্থা এবং সামরিক বাহিনীর সঙ্গে এই প্রতিষ্ঠানের সম্পর্ক রয়েছে।

চীনা কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করে আসছে এবং ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। সাম্প্রতিক বছরগুলোতে চীনা সংযোগ থাকা সাইবার হামলার ঘটনা বেড়ে যাওয়ার কারণে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd