• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ফুলবাড়ী কয়লাখনি নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যকে দায়িত্বহীন বললেন অধ্যাপক আনু মুহাম্মদ যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থায় চীনা হ্যাকারদের সাইবার হামলার চেষ্টা ব্যর্থ নেপালে বন্যাদুর্গতদের জন্য ৫ লাখ ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র গাজীপুরে ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট তিস্তা মহাপরিকল্পনার কাজ ২০২৭ সালে শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস বগুড়ায় ট্রাকচাপায় সেলসম্যানের মৃত্যু কেন্দুয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা তিব্বত সীমান্তে বন্যা পরিদর্শনে ড্রোন পাঠাল চীন হালচাষের পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অন্তত ২৫

তিস্তা মহাপরিকল্পনার কাজ ২০২৭ সালে শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

Reporter Name / ০ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
তিস্তা মহাপরিকল্পনার কাজ ২০২৭ সালে শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জানিয়েছেন, আগামী ২০২৭ সালে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে। তিনি বলেন, এই প্রকল্পটি সরকারের নির্বাচনী অঙ্গীকার এবং এর মাধ্যমে উত্তরাঞ্চলের কয়েক লাখ মানুষের দীর্ঘদিনের দুঃখ-দুর্দশা লাঘব হবে।

তিনি আরও জানান, এ অঞ্চলের মানুষ যেন স্বাচ্ছন্দ্যে কৃষিকাজ, মাছ চাষ ও হাঁস চাষ করতে পারেন, সে লক্ষ্যে সরকার কাজ করছে। তিস্তা মহাপরিকল্পনার মাধ্যমে এ এলাকার মানুষকে স্বাবলম্বী করে তোলার চেষ্টা চলছে।

বুধবার (২৬ আগস্ট) বিকেল ৪টায় নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বিরোধী দলের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তারা কৃত্রিমভাবে সারের সংকট তৈরি করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। তিনি জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত সার ডিলাররাই এখনও দায়িত্ব পালন করছেন।

তিনি ফ্যামিলি কার্ড কর্মসূচির প্রসঙ্গ তুলে বলেন, নির্বাচনের আগে এ কর্মসূচি নিয়ে সমালোচনা হলেও বর্তমানে বিভিন্ন উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে। এছাড়া, প্রধানমন্ত্রী ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষণা দিয়েছেন এবং এ লক্ষ্যে সরকার কাজ করছে।

প্রতিমন্ত্রী উদ্বেগ প্রকাশ করে বলেন, উত্তরাঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। তিনি ভারতের উদ্দেশে বলেন, জাতিসংঘ সনদ অনুযায়ী বাংলাদেশের ন্যায্য হিস্যার পানি নিশ্চিত করা হলে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd