• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নেপাল-চীন সীমান্তে বন্যায় ১৫০০ নিখোঁজ, ৮০০ জন বিদেশি নাগরিক রাসুলুল্লাহ (স.)-এর নামাজে শিশুর কান্নার প্রতি মানবিক দৃষ্টান্ত রাবিতে চেয়ারে বসাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪ ফুলবাড়ী কয়লাখনি নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যকে দায়িত্বহীন বললেন অধ্যাপক আনু মুহাম্মদ যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থায় চীনা হ্যাকারদের সাইবার হামলার চেষ্টা ব্যর্থ নেপালে বন্যাদুর্গতদের জন্য ৫ লাখ ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র গাজীপুরে ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট তিস্তা মহাপরিকল্পনার কাজ ২০২৭ সালে শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস বগুড়ায় ট্রাকচাপায় সেলসম্যানের মৃত্যু

ইরান যুদ্ধে ৭৫৭ মার্কিন সেনা আহত, নিহত ১৮

Reporter Name / ৫ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
ইরান যুদ্ধে ৭৫৭ মার্কিন সেনা আহত, নিহত ১৮

ইরান যুদ্ধে এখন পর্যন্ত ১৮ মার্কিন সেনা নিহত হয়েছে এবং আহত সেনা সদস্যের সংখ্যা ৭৫৭ জনে পৌঁছেছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের ওয়েবসাইটে এই পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে।

প্রতিরক্ষা বিভাগের সদরদপ্তর পেন্টাগন বুধবার তাদের সেনা হতাহতের তথ্যভান্ডার হালনাগাদ করেছে। নতুন পরিসংখ্যান অনুযায়ী, ৫০ জনের বেশি আহত সেনার নাম নথিভুক্ত করা হয়েছে। 'দ্য ডিফেন্স ক্যাজুয়ালটি অ্যানালাইসিস সিস্টেম' (ডিসিএএস)-এর তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার পর এই হতাহতের ঘটনা ঘটে।

পেন্টাগন ডিসিএএস-এ 'ওভারসিজ অপারেশনস' নামে একটি নতুন বিভাগ তৈরি করেছে, যেখানে ৭ জুলাই থেকে নিহত ও আহত সেনাদের অন্তর্ভুক্ত করা হবে। তবে, পেন্টাগন এ বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি বা কোন সংঘাতে এসব হতাহতের ঘটনা ঘটেছে তা নির্দিষ্ট করেনি।

৭ জুলাইয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কংগ্রেসকে জানিয়েছিল যে, ইরানের সঙ্গে নতুন সংঘাত শুরু হয়েছে। পেন্টাগনের ডিসিএএস-এর হিসাবে মার্কিন সেনা নিহত ও আহতের সংখ্যা কম থাকার কারণে গণমাধ্যম ও আইনপ্রণেতাদের সমালোচনার মুখে বুধবার এই পরিসংখ্যান প্রকাশ করা হলো।

গত মাসে মোট হিসাব থেকে চার সেনার মৃত্যু এবং কয়েক ডজন সেনা আহতের সংখ্যা গায়েব হয়ে গিয়েছিল, যা পরে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে। পেন্টাগন তখন একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছিল যে, 'সাময়িক তথ্য বিভ্রাটের' কারণে সেনা হতাহতের সংখ্যা কম হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd