• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নেপাল-চীন সীমান্তে বন্যায় ১৫০০ নিখোঁজ, ৮০০ জন বিদেশি নাগরিক রাসুলুল্লাহ (স.)-এর নামাজে শিশুর কান্নার প্রতি মানবিক দৃষ্টান্ত রাবিতে চেয়ারে বসাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪ ফুলবাড়ী কয়লাখনি নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যকে দায়িত্বহীন বললেন অধ্যাপক আনু মুহাম্মদ যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থায় চীনা হ্যাকারদের সাইবার হামলার চেষ্টা ব্যর্থ নেপালে বন্যাদুর্গতদের জন্য ৫ লাখ ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র গাজীপুরে ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট তিস্তা মহাপরিকল্পনার কাজ ২০২৭ সালে শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস বগুড়ায় ট্রাকচাপায় সেলসম্যানের মৃত্যু

মধ্যপ্রাচ্যে বিদেশি প্রভাব কমছে, যুক্তরাষ্ট্র সম্মানজনক বিদায়ের পথ খুঁজছে: গালিবাফ

Reporter Name / ৭ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
মধ্যপ্রাচ্যে বিদেশি প্রভাব কমছে, যুক্তরাষ্ট্র সম্মানজনক বিদায়ের পথ খুঁজছে: গালিবাফ

১৩

মধ্যপ্রাচ্যে নতুন এক আঞ্চলিক বাস্তবতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তার দাবি, এই পরিবর্তনের ফলে এ অঞ্চলে বিদেশি পরাশক্তিগুলোর প্রভাব ক্রমেই কমে আসছে এবং যুক্তরাষ্ট্র এখন মধ্যপ্রাচ্য থেকে সম্মানজনকভাবে সরে যাওয়ার পথ খুঁজছে।

বুধবার (১৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ এসব কথা বলেন। তিনি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুদস ফোর্সের সাবেক প্রধান কাসেম সোলেইমানি এবং ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) শীর্ষ কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিসের কথাও উল্লেখ করেন।

গালিবাফ বলেন, বর্তমান আঞ্চলিক পরিস্থিতি তাদের আত্মত্যাগের ফল। ২০২০ সালের জানুয়ারিতে ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় সোলেইমানি ও আল-মুহান্দিস নিহত হন।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে গড়ে ওঠা নতুন পরিস্থিতিতে দেশগুলোর পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে বিদেশি শক্তির হস্তক্ষেপ দ্রুত কমে যাচ্ছে। গালিবাফ উল্লেখ করেন, ইসরায়েলের ‘নদী থেকে সাগর পর্যন্ত’ আধিপত্য বিস্তারের যে পরিকল্পনা ছিল, সেটিও এখন বাস্তবতার বাইরে চলে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd