• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সিলেটে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার সাভারে নিষ্ক্রিয় কেটলি বোমায় আরডিএক্স ব্যবহারের সন্দেহ শিশির মনিরের ফেসবুক পোস্টে বিদ্যুৎমন্ত্রী টুকুকে সতর্কতা ১৫ আগস্ট উপলক্ষে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যান ও তার ভাই গ্রেপ্তার ইরানের পরমাণু কর্মসূচির পরিবর্তে তেলের দাম কমানোই লক্ষ্য: জেডি ভ্যান্স সরকারি পদে দলীয় নিয়োগের অভিযোগ তুললেন মিয়া গোলাম পরওয়ার সাতক্ষীরায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, পুলিশ ব্যবস্থা নেবে ভিডিও দেখে নিউরো সায়েন্সেস হাসপাতালের ৫০০ বেডের নতুন ভবন উদ্বোধন রাজধানীতে সবজির দাম বৃদ্ধি, নিম্ন আয়ের পরিবারে চাপ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর বক্তব্যে দুর্নীতির অভিযোগ ও যুবসমাজের উন্নয়ন পরিকল্পনা

ইরানের পরমাণু কর্মসূচির পরিবর্তে তেলের দাম কমানোই লক্ষ্য: জেডি ভ্যান্স

Reporter Name / ৩ Time View
Update : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
ইরানের পরমাণু কর্মসূচির পরিবর্তে তেলের দাম কমানোই লক্ষ্য: জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচি এখন আর প্রধান বিষয় নয়। বরং মার্কিন ভোক্তাদের জন্য তেলের দাম কমানোই ওয়াশিংটনের মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। গতকাল শুক্রবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার ভ্যান্সের সঙ্গে ইরান যুদ্ধ নিয়ে মন্তব্য করেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তিনি জানান, শিগগিরই তেহরানের বিরুদ্ধে নতুন ‘অর্থনৈতিক শাস্তি’ আরোপ করা হবে।

বিশ্লেষকরা মনে করছেন, হরমুজ প্রণালি বন্ধ রেখে চলমান যুদ্ধে ইরান বড় ধরনের কৌশলগত সুবিধা অর্জন করেছে। ভ্যান্স ও বেসেন্টের বক্তব্যে বিষয়টি স্পষ্ট হয়েছে। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা রোধকেই যুদ্ধের মূল লক্ষ্য হিসেবে উল্লেখ করেছিলেন।

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাত্কারে ভ্যান্স বলেন, হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন নিশ্চিত করাই এখন প্রাধান্যের বিষয়। তার মন্তব্যে যুদ্ধের কেন্দ্রবিন্দু হিসেবে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণের বিষয়টি উঠে এসেছে। -বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd