• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রাসুলুল্লাহ (স.)-এর নামাজে শিশুর কান্নার প্রতি মানবিক দৃষ্টান্ত রাবিতে চেয়ারে বসাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪ ফুলবাড়ী কয়লাখনি নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যকে দায়িত্বহীন বললেন অধ্যাপক আনু মুহাম্মদ যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থায় চীনা হ্যাকারদের সাইবার হামলার চেষ্টা ব্যর্থ নেপালে বন্যাদুর্গতদের জন্য ৫ লাখ ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র গাজীপুরে ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট তিস্তা মহাপরিকল্পনার কাজ ২০২৭ সালে শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস বগুড়ায় ট্রাকচাপায় সেলসম্যানের মৃত্যু কেন্দুয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

ফুলবাড়ী কয়লাখনি নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যকে দায়িত্বহীন বললেন অধ্যাপক আনু মুহাম্মদ

Reporter Name / ২ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
ফুলবাড়ী কয়লাখনি নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যকে দায়িত্বহীন বললেন অধ্যাপক আনু মুহাম্মদ

দিনাজপুরের ফুলবাড়ী দিবস উপলক্ষে বুধবার (২৬ আগস্ট) সকালে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির কেন্দ্রীয় সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ফুলবাড়ী কয়লাখনি নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্য দায়িত্বহীন। তিনি উল্লেখ করেন, বিএনপি সরকারের সময় ২০০৬ সালের ২৬ আগস্ট গণঅভ্যুত্থানের পর বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার জনগণের দাবির প্রতি সম্মান জানিয়ে ছয় দফা সমঝোতা চুক্তি করেছিল।

অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, "ফুলবাড়ীর দিকে তাকালে তারা কয়লা ছাড়া কিছুই দেখে না। কোম্পানি এবং তাদের সহযোগীরা দেশের সম্পদকে ধ্বংসের দিকে নিয়ে যেতে চায়।" তিনি দাবি করেন, এই অঞ্চলের মানুষ এবং সারা দেশের জনগণ এই পরিস্থিতি মেনে নেবে না।

তিনি আরও বলেন, "যদি বিএনপি সরকার এই পথে অগ্রসর হয়, তবে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।" অধ্যাপক আনু মুহাম্মদ অবিলম্বে অর্থমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার এবং ফুলবাড়ীবাসীর সাথে সম্পাদিত ৬ দফা চুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবি জানান।

ফুলবাড়ী দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল সভাপতিত্ব করেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এর আগে, শহীদদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি প্রদান, কালো ব্যাচ ধারণ এবং আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করা হয়।

এছাড়া, বিভিন্ন সংগঠনের ব্যানারে খন্ডখন্ড মিছিল পৌর শহর প্রদক্ষিণ করে ২৬ আগস্টের শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। ফুলবাড়ী পৌরসভার সাবেক মেয়র মো. মাহমুদ আলম লিটনের নেতৃত্বে সম্মিলিত নাগরিক সমাজও শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd