• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গাজীপুরে ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট তিস্তা মহাপরিকল্পনার কাজ ২০২৭ সালে শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস বগুড়ায় ট্রাকচাপায় সেলসম্যানের মৃত্যু কেন্দুয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা তিব্বত সীমান্তে বন্যা পরিদর্শনে ড্রোন পাঠাল চীন হালচাষের পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অন্তত ২৫ ছাত্রলীগ সংশ্লিষ্টতা নিয়ে বিতর্কের পর চিলমারী নদীবন্দরের পোর্ট অফিসার লাপাত্তা কক্সবাজারে ট্রলারডুবিতে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার অন্তর্বর্তী সরকারের ভূমিকার প্রশংসা সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টার

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

Reporter Name / ০ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ সময় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার গতিতে বাতাস বয়ে যেতে পারে।

সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তখন বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। বুধবার ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবারের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। নদীবন্দরগুলোর জন্য আপাতত কোনো সতর্কতা জারি করা হয়নি। বৃহস্পতিবার সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে কোনো ধরনের সতর্কসংকেত দেখানোর প্রয়োজন নেই।

দেশের সামগ্রিক আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশির ভাগ এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায়ও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও প্রায় একই রকম থাকতে পারে। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২২ মিনিটে এবং শুক্রবার সূর্য উঠবে ভোর ৫টা ৩৯ মিনিটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd