• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ঈদে মিলাদুন্নবীর জুলুসে বাঁধা; কওমি আলেমদের সাথে আলোচনায় আগ্রহ প্রকাশ করেছেন তাহেরী গাইবান্ধায় পুলিশ সুপারের বাসভবন থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার ইসলামাবাদে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন নেপালে ভয়াবহ বন্যায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ইশকে মোস্তফা’ অনুষ্ঠানের আয়োজন নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫৭, মোদি দিলেন সাহায্যের আশ্বাস বাংলাদেশ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে: শামা ওবায়েদ নেপালে আকস্মিক বন্যায় নিহত ১৫৭, নিখোঁজ ৪০৩ খুরুশকুল ইউনিয়নে চেয়ারম্যান পদ পুনরুদ্ধারের চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে প্রতিদিন দেড় লাখ টাকার চাঁদা আদায়

দেশের বাজারে স্বর্ণের নতুন দাম ঘোষণা

Reporter Name / ৪ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের নতুন দাম ঘোষণা

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি সোনা ভ্যাটসহ ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে, সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ লাখ ৬৪ হাজার ৮১২ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) কর্তৃক নির্ধারিত নতুন দাম অনুযায়ী, গত ২২ আগস্ট সকাল ১০টা থেকে এই দামে সোনা ও রুপার গহনা বিক্রি হচ্ছে। নতুন করে দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত এই দর কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

বাজুসের নির্ধারিত দর অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার ৩০ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১ হাজার ৮৪৬ টাকায়।

এছাড়া, রুপার দামও নির্ধারণ করেছে বাজুস। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৪৮২ টাকায়, ২১ ক্যারেটের রুপার দাম প্রতি ভরি ৫ হাজার ২৪৯ টাকা।

১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd