• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সিলেটে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃব্দের সাথে সুনামগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ যশোরে বটি দিয়ে মাকে হত্যায় শিক্ষক ছেলে হেফাজতে তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড নেপাল-চীন সীমান্তে বন্যায় ১৫০০ নিখোঁজ, ৮০০ জন বিদেশি নাগরিক রাসুলুল্লাহ (স.)-এর নামাজে শিশুর কান্নার প্রতি মানবিক দৃষ্টান্ত রাবিতে চেয়ারে বসাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪ ফুলবাড়ী কয়লাখনি নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যকে দায়িত্বহীন বললেন অধ্যাপক আনু মুহাম্মদ যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থায় চীনা হ্যাকারদের সাইবার হামলার চেষ্টা ব্যর্থ নেপালে বন্যাদুর্গতদের জন্য ৫ লাখ ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র গাজীপুরে ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট

নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫৭, মোদি দিলেন সাহায্যের আশ্বাস

Reporter Name / ০ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫৭, মোদি দিলেন সাহায্যের আশ্বাস

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫৭ দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অন্তত ৪০৩ জন, যাদের অধিকাংশই বিদেশি পর্যটক। বুধবার (২৬ আগস্ট) দেশটির মধ্যাঞ্চলীয় বাগমাতি প্রদেশের রসুয়া ও পার্শ্ববর্তী কয়েকটি জেলায় এই ঘটনা ঘটে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সঙ্গে ফোনালাপে মানবিক সহায়তার আশ্বাস দিয়েছেন। মোদি বলেন, ‘ভারত যেকোনো ধরনের প্রয়োজনীয় ত্রাণ ও উদ্ধারকাজে সব ধরনের সম্ভাব্য সহায়তা দিতে আমাদের দলগুলো নিবিড়ভাবে সমন্বয় করে কাজ করছে।’

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এই কঠিন সময়ে ভারতের জনগণ নেপালের পাশে রয়েছে উল্লেখ করে মোদি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান।

কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, আকস্মিক বন্যায় ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের ২৯১ জনসহ মোট ৩৮৪ জন পর্যটক নিখোঁজ রয়েছেন।

রসুয়া জেলায় গত বছরের আগস্টের মতোই আকস্মিক বন্যা দেখা দিয়েছে। সে সময় ৯ জন প্রাণ হারিয়েছিলেন এবং ভারত-নেপাল সংযোগকারী একটি সেতুসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছিল। নেপালি পুলিশের শেয়ার করা ছবিতে দেখা গেছে, বন্যার পানি একটি নদীর মধ্য দিয়ে প্রবল বেগে প্রবাহিত হচ্ছে এবং এর পথে থাকা বাড়িঘর ভাসিয়ে নিয়ে যাচ্ছে।

নেপাল সেনাবাহিনী জানিয়েছে, তারা দ্রুত বন্যাকবলিত এলাকায় হেলিকপ্টার এবং সেনা মোতায়েন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd