• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গাইবান্ধায় পুলিশ সুপারের বাসভবন থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার ইসলামাবাদে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন নেপালে ভয়াবহ বন্যায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ইশকে মোস্তফা’ অনুষ্ঠানের আয়োজন নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫৭, মোদি দিলেন সাহায্যের আশ্বাস বাংলাদেশ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে: শামা ওবায়েদ নেপালে আকস্মিক বন্যায় নিহত ১৫৭, নিখোঁজ ৪০৩ খুরুশকুল ইউনিয়নে চেয়ারম্যান পদ পুনরুদ্ধারের চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে প্রতিদিন দেড় লাখ টাকার চাঁদা আদায় নেপালে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা ১০০ ছাড়াল

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ইশকে মোস্তফা’ অনুষ্ঠানের আয়োজন

Reporter Name / ১ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ইশকে মোস্তফা’ অনুষ্ঠানের আয়োজন

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ইশকে মোস্তফা’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছে জাতীয় ছাত্রশক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় টিএসসির ডাচ্ চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সিলসিলা ব্যান্ডের লুৎফর রহমান, নাজমুস সাকিব, দেলোয়ার ও সাইফুল্লাহ এককভাবে নাতে রাসুল (সা.) পরিবেশন করেন। এসময় ‘ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ’, ‘তাজদারে হারাম’, ‘নবী মোর পরশ মণি’ ও ‘দে দে পাল তুলে দে’সহ বিভিন্ন নাতে রাসুল পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার, জাতীয় যুবশক্তির সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল, নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন এবং এনসিপির দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত।

জাতীয় ছাত্রশক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমীদ আল মুদাসসীর চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি বলেন, ‘গ্রাম বাংলার ইতিহাস গলা ছেড়ে হামদ, নাত ও মিলাদের ইতিহাস। আমরা গ্রাম বাংলার সংস্কৃতিকে ধারণ করি। জাতীয় ছাত্রশক্তি সমাজে হামদ-নাত ও মিলাদের ইতিহাস আবার ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে।’

নির্ধারিত সময় সন্ধ্যা ৭টায় অনুষ্ঠান শুরু হয়। পরে দাঁড়িয়ে মিলাদ অনুষ্ঠিত হয়। মিলাদ শেষে উপস্থিতদের মধ্যে হালুয়া-রুটি বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd