• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ইশকে মোস্তফা’ অনুষ্ঠানের আয়োজন নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫৭, মোদি দিলেন সাহায্যের আশ্বাস বাংলাদেশ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে: শামা ওবায়েদ নেপালে আকস্মিক বন্যায় নিহত ১৫৭, নিখোঁজ ৪০৩ খুরুশকুল ইউনিয়নে চেয়ারম্যান পদ পুনরুদ্ধারের চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে প্রতিদিন দেড় লাখ টাকার চাঁদা আদায় নেপালে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা ১০০ ছাড়াল সংসদীয় কমিটিতে বিরোধী দলের সভাপতির দায়িত্ব দাবি ১১ দলীয় ঐক্যের সাফ চ্যাম্পিয়নশিপে সুলিভান ভাইদের সাফল্য ও বাংলাদেশের ফুটবলে নতুন দিগন্ত মেটার ১৮ বিলিয়ন ডলারের সমঝোতায় বদলাবে ফেসবুক-ইনস্টাগ্রাম

বাংলাদেশ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে: শামা ওবায়েদ

Reporter Name / ০ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
বাংলাদেশ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে: শামা ওবায়েদ

বাংলাদেশ সরকার সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের সঙ্গে গঠিত ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’তে যোগদানের বিষয়টি বিবেচনা করছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বাংলাদেশ এই জোটে যোগ দিলে তা দেশের স্বার্থ, অর্থনীতি ও জনগণের জন্য কতটা লাভজনক হবে, সেটি আগে মূল্যায়ন করা হবে। বিএনপির মিডিয়া সেলও সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

শামা ওবায়েদ উল্লেখ করেন, বর্তমান বিশ্বরাজনীতিতে বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক জোটে যুক্ত হওয়ার প্রবণতা বেড়েছে। তিনি বলেন, ‘বিশ্ব রাজনীতি এখন এমন জায়গায় পৌঁছেছে যে, প্রায় প্রতিটি দেশই কোনো না কোনো বৃহত্তর জোটে যোগ দিচ্ছে।’

প্রতিমন্ত্রী জানান, যুদ্ধ-পরবর্তী আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক এই প্রতিরক্ষা জোট গঠন করেছে। তিনি বলেন, ‘মক্কা প্যাক্ট মূলত আঞ্চলিক নিরাপত্তা নিয়ে গঠিত হয়েছে এবং সদস্যদেশগুলোর অর্থনীতি ও জনগণের নিরাপত্তার লক্ষ্যেও এটি তৈরি করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সরকার বিষয়টি নিয়ে ভাবছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সম্ভাব্য সব ধরনের লাভ-ক্ষতির মূল্যায়ন করা হবে।’ বাংলাদেশের তুরস্ক ও সৌদি আরবের সঙ্গে বিদ্যমান সম্পর্কগুলোও এই সিদ্ধান্তে প্রভাব ফেলবে বলে তিনি উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd