• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:১০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
চাঁদা না দেওয়ায় চিকিৎসককে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে তেজগাঁও থানায় স্বরাষ্ট্রমন্ত্রীর আকস্মিক পরিদর্শন মেঘনা গ্রুপের নতুন ফ্রেশ স্যানিটারিওয়্যার বাজারে উন্মোচন বাংলাদেশের ওপর মার্কিন শুল্ক সর্বনিম্ন হারের মধ্যে: বাণিজ্যমন্ত্রী মাধবদীতে পিকআপের গোপন বক্সে ৩৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ১ ইরানের প্রেসিডেন্টের অভিনন্দন, রাষ্ট্রপতি মির্জা ফখরুলের নেতৃত্বে নতুন অধ্যায়ের আশা সোমালিয়ায় জলদস্যুদের হাতে জিম্মি ৬ ভারতীয় নাবিক অস্ট্রেলিয়ার ৩ উইকেট নিয়ে চা বিরতিতে গেল বাংলাদেশ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের শিলিগুড়ি সফরে ‘ত্রিকোণীয় নিরাপত্তা গ্রিড’ গঠনের ঘোষণা মেসির চড়ের কারণে জরিমানা হল কুইন সুলিভানকে

মেঘনা গ্রুপের নতুন ফ্রেশ স্যানিটারিওয়্যার বাজারে উন্মোচন

Reporter Name / ৩ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
মেঘনা গ্রুপের নতুন ফ্রেশ স্যানিটারিওয়্যার বাজারে উন্মোচন

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অঙ্গপ্রতিষ্ঠান মেঘনা সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এমসিআইএল) নতুন ব্র্যান্ড ফ্রেশ স্যানিটারিওয়্যারের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। নারায়ণগঞ্জের আষাঢ়িয়ারচরে এমসিআইএলের কারখানায় এ পণ্যের উদ্বোধন করেন এমজিআইয়ের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা কামাল।

উদ্বোধনী অনুষ্ঠানে এমজিআইয়ের ভাইস চেয়ারম্যান বিউটি আক্তার, পরিচালক তাহমিনা মোস্তফা, তানজিমা মোস্তফা, তানভীর মোস্তফা এবং এমসিআইএলের সিওও এ কে এম জিয়াউল ইসলাম উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটি জানায়, ফ্রেশ স্যানিটারিওয়্যারে উন্নতমানের গ্লেজ উপকরণ ও আধুনিক উৎপাদন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

২০২১ সালে যাত্রা শুরুর পর ফ্রেশ সিরামিকস দেশের সিরামিক খাতে নিজেদের অবস্থান তৈরি করেছে। গ্রাহকদের চাহিদার ভিত্তিতে এবার স্যানিটারিওয়্যার বাজারে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। মোস্তফা কামাল বলেন, নির্মাণসামগ্রী খাতে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সুনামের ভিত্তিতে ফ্রেশ স্যানিটারিওয়্যার বাজারে আনা হয়েছে।

এমসিআইএল জানিয়েছে, স্যানিটারিওয়্যার ব্যবসায় প্রায় ৩০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে এবং কারখানাটিতে প্রতি মাসে ৬০ হাজার পিস স্যানিটারিওয়্যার উৎপাদনের সক্ষমতা রয়েছে। প্রাথমিকভাবে ছয় ধরনের পেডেস্টাল বেসিন, দুটি ওয়ান-পিস ওয়াটার কমোড, তিনটি টু-পিস ওয়াটার কমোড এবং তিন ধরনের স্কোয়াটিং প্যান বাজারে আনা হয়েছে।

বর্তমানে এসব পণ্য তৈরিতে শতভাগ আমদানিনির্ভর কাঁচামাল ব্যবহার করা হচ্ছে। প্রতিষ্ঠানটি থাইল্যান্ড, মালয়েশিয়া, মিসর, ভারত, জার্মানি ও চীন থেকে কাঁচামাল সংগ্রহ করছে। ভবিষ্যতে আরও বিভিন্ন ধরনের স্যানিটারিওয়্যার বাজারে আনার পরিকল্পনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd