• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রায়পুরায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা-ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বেনাপোলে ভারতের ইছামতীর পানি বৃদ্ধিতে প্লাবিত ১০০ পরিবারকে ত্রাণ সামগ্রী দিল বিজিবি   ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে শপথ পড়াবেন ডেপুটি স্পিকার কায়সার কামাল ব্যক্তিকেন্দ্রিক টিকার মাধ্যমে ক্যানসারের ফিরে আসার ঝুঁকি কমানোর সাফল্য দেড় হাজার টাকা পাওনা নিয়ে সংঘর্ষ, আহত ৭ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন না মির্জা আব্বাস সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করলেন বাংলাদেশের জাকারিয়া ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন মির্জা ফখরুল, অলি আহমদ ভোট দিতে পারবেন না ছাত্রদল নেতার বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগে মামলা

তদন্তকারী বাহিনীই অপরাধী হলে ন্যায়বিচার কিভাবে সম্ভব?

Reporter Name / ২ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
তদন্তকারী বাহিনীই অপরাধী হলে ন্যায়বিচার কিভাবে সম্ভব?

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, কোনো নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে গুমের অভিযোগ উঠলে তদন্তের দায়িত্ব সেই বাহিনীকেই দেওয়া হলে ন্যায়বিচার নিশ্চিত হবে না। তিনি গতকাল বুধবার রাজধানীর কাওরান বাজারের বিডিবিএল ভবনে ‘জাতীয় মানবাধিকার কমিশন আইন ও গুমসংক্রান্ত আইন (খসড়া): প্রতিশ্রুতি বনাম বাস্তবতা’ শীর্ষক সংলাপে এসব মন্তব্য করেন।

তাজুল ইসলাম বলেন, প্রস্তাবিত আইনে বাহিনীর বিরুদ্ধে অপরাধের অভিযোগের তদন্তের ক্ষমতা সংশ্লিষ্ট বাহিনীর হাতে দেওয়ার মাধ্যমে ন্যায়বিচারের মৌলিক নীতি লঙ্ঘিত হচ্ছে। তিনি উল্লেখ করেন, আইনগুলোতে তদন্তের ক্ষমতা বাহিনীর হাতে দেওয়ার ফলে ভুক্তভোগী ও বাহিনীর কর্মকর্তা উভয় পক্ষকেই ঝুঁকিতে ফেলা হচ্ছে।

তিনি আরও বলেন, গুমসংক্রান্ত আইনটি তৈরির ক্ষেত্রে গুম কমিশন, ভুক্তভোগী ও নাগরিক সমাজের মতামত নেওয়া হয়েছিল। তবে পরে সেটি ‘ল্যাপস’ করিয়ে নতুন আইনে তদন্তের দায়িত্ব বাহিনীর ওপর ছেড়ে দেওয়া হয়েছে। তাজুল ইসলাম প্রশ্ন তোলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা কীভাবে সেই অভিযোগের তদন্ত করবে?

তাজুল ইসলাম বলেন, ভুক্তভোগী পরিবারের অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে আইনে কারাদণ্ডের ঝুঁকি রয়েছে, যা পরিবারগুলোকে অভিযোগ করতে আরও ভয় দেখাবে। তিনি রাজনৈতিক দলগুলোর গুম ও সহিংসতার বিচারপ্রক্রিয়ায় সহযোগিতা না করার অভিযোগ করেন।

সংলাপে সাবেক গুম সংক্রান্ত কমিশনের সদস্য নাবিলা ইদ্রিস মূল প্রবন্ধ উপস্থাপন করেন। ‘ভয়েস ফর রিফর্ম’ এর সহসমন্বয়ক ফাহিম মাশরুরের সঞ্চালনায় আরো বক্তব্য দেন বিভিন্ন মানবাধিকারকর্মী ও রাজনৈতিক নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd