• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
পশ্চিম তীরে ১২০০ বসতি নির্মাণের উদ্যোগে ইসরায়েলের নিন্দা পশ্চিমা দেশগুলোর নারায়ণগঞ্জে ইজিবাইক গ্যারেজে অগ্নিকাণ্ড, ঝুটের গোডাউনেও আগুন ছড়ালো মুশফিক ও তানজিদের ইনজুরি নিয়ে আপডেট দিলেন শান্ত যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি: ইরানের অর্থনীতি ধ্বংস করে সরকার পতনের পরিকল্পনা খুলনার স্কুলের বাথরুম থেকে উদ্ধার হল হাত-পা-মুখ বাঁধা ছাত্রী এনবিআরে বড় রদবদল, সিআইসির প্রথম নারী ডিজি সেলিনা সুলতানা পানামা খালে জাহাজ চলাচল সীমিত করার সিদ্ধান্ত নেয়া হলো নোয়াখালীতে সড়ক নিরাপত্তায় সচেতনতা বৃদ্ধি করছে বিআরটিএ মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন সন্ধ্যায় নাইজেরিয়ায় নৌকাডুবিতে নিহত ৪৬, উদ্ধার অভিযান চলছে

ছাত্রদল নেতার বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগে মামলা

Reporter Name / ৪ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
ছাত্রদল নেতার বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগে মামলা

পটুয়াখালীর বাউফলে এক কিশোরের কাছে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতার বিরুদ্ধে। বুধবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার দাসপাড়া ইউনিয়নের ল্যাংড়া মুন্সির পোল এলাকায় এ ঘটনা ঘটে।

মারধরের শিকার কিশোরের নাম মো. আমিনুল ইসলাম (১৭)। তিনি বাউফল ইউনিয়নের পূর্ব জৌতা গ্রামের মো. হালিম হাওলাদারের ছেলে এবং কালাইয়া বন্দরে গুড় ব্যবসা করেন। অভিযোগে বলা হয়েছে, ছাত্রদল নেতা মো. ইয়াছিন হাওলাদার (২২) ও তার সহযোগী সোহান (২৩) বেশ কিছুদিন ধরে আমিনুলের কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ক্ষিপ্ত হন।

বুধবার বিকেলে আমিনুল কালাইয়া বাজার থেকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ইয়াছিন ও সোহানসহ কয়েকজন তার পথরোধ করেন। পরে লাঠিসোঁটা, লোহার পাইপ ও হাতুড়ি দিয়ে তাকে মারধর করা হয় এবং তার কাছে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। হামলাকারীরা তাকে কালাইয়া বাজারে আর ব্যবসা না করার জন্য প্রাণনাশের হুমকি দেয় বলেও অভিযোগ রয়েছে।

স্থানীয় লোকজন ও স্বজনরা আহত আমিনুলকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার চিকিৎসা দেওয়া হয়। হামলার শিকার আমিনুল বলেন, ‘আমি কালাইয়া বাজারে গুড়ের ব্যবসা করি। চাঁদা দাবি করা হয়েছিল। চাঁদা না দেওয়ায় তারা আমাকে মারধর করে এবং আমার সঙ্গে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়।’

অভিযুক্ত ছাত্রদল নেতা ইয়াছিন হাওলাদার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি আমিনুলকে মারিনি এবং ৩০ হাজার টাকাও নেইনি।’ বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে এবং বিষয়টি তদন্ত করে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd