• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
পশ্চিম তীরে ১২০০ বসতি নির্মাণের উদ্যোগে ইসরায়েলের নিন্দা পশ্চিমা দেশগুলোর নারায়ণগঞ্জে ইজিবাইক গ্যারেজে অগ্নিকাণ্ড, ঝুটের গোডাউনেও আগুন ছড়ালো মুশফিক ও তানজিদের ইনজুরি নিয়ে আপডেট দিলেন শান্ত যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি: ইরানের অর্থনীতি ধ্বংস করে সরকার পতনের পরিকল্পনা খুলনার স্কুলের বাথরুম থেকে উদ্ধার হল হাত-পা-মুখ বাঁধা ছাত্রী এনবিআরে বড় রদবদল, সিআইসির প্রথম নারী ডিজি সেলিনা সুলতানা পানামা খালে জাহাজ চলাচল সীমিত করার সিদ্ধান্ত নেয়া হলো নোয়াখালীতে সড়ক নিরাপত্তায় সচেতনতা বৃদ্ধি করছে বিআরটিএ মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন সন্ধ্যায় নাইজেরিয়ায় নৌকাডুবিতে নিহত ৪৬, উদ্ধার অভিযান চলছে

রায়পুরায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা-ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নরসিংদী জেলা প্রতিনিধি / ৩০ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

৩৪

রায়পুরায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা-ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

 

নরসিংদী প্রতিনিধি:

 

নরসিংদীর রায়পুরায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় বিএনপির সাত নেতাকর্মী আহত হয়েছেন বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। একই ঘটনায় রায়পুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন ভুইয়ার বাড়িতে ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। পরে জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে পুলিশ।

 

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রায়পুরা ইউনিয়ন পরিষদের সামনে আওয়ামী লীগ নেতা ও রায়পুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন আলীর সমর্থকদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে সোমবার (১৭ আগস্ট) একটি মামলায় আদালতে হাজিরা দিতে গেলে শুনানি শেষে চেয়ারম্যান ফারুক হোসেন আলীর জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

 

মানববন্ধনকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে চেয়ারম্যানের সমর্থকদের বাকবিতণ্ডা হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

এরপর বিএনপির কয়েকজন নেতাকর্মী মোটরসাইকেলযোগে চেয়ারম্যান ফারুক হোসেন আলীর বাড়ির দিকে গেলে সেখানে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর এবং বিএনপির কয়েকজন নেতাকর্মীকে মারধরের অভিযোগ ওঠে।

 

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন, রায়পুরা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, কাচারিকান্দি এলাকার রিমন আহম্মদ ও ফকিরেরচর এলাকার জাহাঙ্গীর আলম। তাদের রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত আমির হোসেন আমুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

 

এদিকে, রায়পুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন ভুইয়ার বাড়িতে ককটেল বিস্ফোরণের অভিযোগ পাওয়া গেছে। তার দাবি, চেয়ারম্যান ফারুক হোসেন আলীকে কারাগারে পাঠানোর পর তার অনুসারীরা মানববন্ধন করেন। পরে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার পাশাপাশি তার বাড়িতে ককটেল বিস্ফোরণ করা হয়।

 

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা বলেন, সংঘর্ষের খবর পেয়ে চেয়ারম্যান ফারুক হোসেন আলীর বাড়ি ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের বাড়ি পরিদর্শন করা হয়েছে। চেয়ারম্যানের বাড়ির গেট ও ভেতরে হামলার ঘটনা ঘটেছে। মোটরসাইকেলের বহরে লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে হামলার অভিযোগও পাওয়া গেছে।

 

রায়পুরা থানার তদন্ত কর্মকর্তা টিএম ফরিদুল আলম বলেন, ফারুক হোসেন আলীকে আদালত কারাগারে পাঠানোর পর তার অনুসারীরা মানববন্ধনের চেষ্টা করেন। বিষয়টি কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীরা মামুদপুর এলাকায় গেলে তাদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

পরে বিএনপি নেতাকর্মীরা হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের প্রতিবাদে এলাকায় বিক্ষোভ মিছিল করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd