• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
পশ্চিম তীরে ১২০০ বসতি নির্মাণের উদ্যোগে ইসরায়েলের নিন্দা পশ্চিমা দেশগুলোর নারায়ণগঞ্জে ইজিবাইক গ্যারেজে অগ্নিকাণ্ড, ঝুটের গোডাউনেও আগুন ছড়ালো মুশফিক ও তানজিদের ইনজুরি নিয়ে আপডেট দিলেন শান্ত যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি: ইরানের অর্থনীতি ধ্বংস করে সরকার পতনের পরিকল্পনা খুলনার স্কুলের বাথরুম থেকে উদ্ধার হল হাত-পা-মুখ বাঁধা ছাত্রী এনবিআরে বড় রদবদল, সিআইসির প্রথম নারী ডিজি সেলিনা সুলতানা পানামা খালে জাহাজ চলাচল সীমিত করার সিদ্ধান্ত নেয়া হলো নোয়াখালীতে সড়ক নিরাপত্তায় সচেতনতা বৃদ্ধি করছে বিআরটিএ মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন সন্ধ্যায় নাইজেরিয়ায় নৌকাডুবিতে নিহত ৪৬, উদ্ধার অভিযান চলছে

ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা

Reporter Name / ৪ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
ইরানের বিরুদ্ধে ট্রাম্পের 'অর্থনৈতিক যুদ্ধ' ঘোষণা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে পূর্ণাঙ্গ 'অর্থনৈতিক যুদ্ধ' ঘোষণা করেছেন। বুধবার (১৯ আগস্ট) তিনি সতর্ক করে বলেছেন, তেহরানকে কোনো ধরনের সহায়তা দিলে সংশ্লিষ্ট দেশগুলোকে বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে হবে।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে জানান, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে এমন এক কঠোরতম অর্থনৈতিক অভিযান শুরু করতে যাচ্ছে, যা এর আগে কোনো দেশের বিরুদ্ধে নেওয়া হয়নি।

তিনি দাবি করেন, ইরানের নৌবাহিনী ধ্বংস হয়েছে, বিমানবাহিনী বিধ্বস্ত এবং সামরিক কারখানাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এছাড়া, দেশটির মুদ্রার মানও ব্যাপকভাবে কমে গেছে বলে তিনি উল্লেখ করেন।

ট্রাম্প আরও বলেন, ইরানকে যেকোনোভাবে সমর্থন করলে সেই দেশগুলোকে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’ ভোগ করতে হবে। তবে কোন দেশের বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।

তিনি এই উদ্যোগকে ‘অর্থনৈতিক ডি-ডে’ বলে অভিহিত করে ইরানকে বিচ্ছিন্ন করতে এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রের মিত্রদের পাশে থাকার আহ্বান জানান। তার ভাষায়, এসব ঐতিহাসিক পদক্ষেপ ইরানকে এবং বিশ্বজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার সক্ষমতাকে বড় ধাক্কা দেবে।

পোস্টে তিনি আবারও জোর দিয়ে বলেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd