• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রায়পুরায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৭; ককটেল বিস্ফোরণের অভিযোগে আটক ৪।  সরকারি পদে থেকেও ‘প্রেস কার্ড’ ব্যবহারের অভিযোগ, পলাশে ইউপি সচিবকে ঘিরে প্রশ্ন ইরানের সঙ্গে বাণিজ্য ও আর্থিক লেনদেন বন্ধের ঘোষণা আমিরাতের প্রধানমন্ত্রীকে বিএনপির ষড়যন্ত্রের বিচার চাইলেন এমপি বাবুল ইমরান হাশমির ক্যারিয়ারে নতুন মাইলফলক: ‘আওয়ারাপন ২’ ১০০ কোটি রুপি আয় করেছে রাষ্ট্রপতি পদে জনগণের সেবা করতে চান মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনে ২০ কর্মকর্তার নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন বিএনপি মুখ ফিরিয়ে নিলে জামায়াতের রাজনীতি নিয়ে প্রশ্ন তুললেন নূর রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের গুঞ্জন নিয়ে আলোচনা কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু

৬৪ জেলায় ছড়িয়ে পড়েছে ডেঙ্গু, আক্রান্তের সংখ্যা বাড়ছে

Reporter Name / ০ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
৬৪ জেলায় ছড়িয়ে পড়েছে ডেঙ্গু, আক্রান্তের সংখ্যা বাড়ছে

সারা দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। বর্তমানে দেশের ৬৪ জেলায় ডেঙ্গুর রোগী শনাক্ত হয়েছে। রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলার হাসপাতালগুলোতে রোগীর চাপ বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, জুন-জুলাইয়ের তুলনায় আগস্টে সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত পুরুষের হার ৬১ দশমিক ৭ শতাংশ এবং নারীর হার ৩৮ দশমিক ৩ শতাংশ। তবে মৃত্যুর হার নারীদের মধ্যে বেশি, যা ৫৮ দশমিক ১ শতাংশ, পুরুষদের মধ্যে এই হার ৪১ দশমিক ৯ শতাংশ।

ঢাকা বিভাগে আক্রান্তের হার বেশি হলেও দক্ষিণের জেলাগুলোতে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, গত এক সপ্তাহে ঝালকাঠি, খুলনা, পিরোজপুর, বান্দরবান, ঢাকা ও ময়মনসিংহে ডেঙ্গুর সংক্রমণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ আগস্ট পর্যন্ত খুলনায় ১ হাজার ৫৪২ রোগী শনাক্ত হয়েছে, যার মধ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে। ঢাকা জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা ৬ হাজার ৭৫৭ জন, মৃত্যু হয়েছে ৩৩ জনের। গত ২৪ ঘণ্টায় নতুন ৭৫৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এবং তিন জনের মৃত্যু হয়েছে।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, আগস্ট ও সেপ্টেম্বর মাসে ডেঙ্গুর সংক্রমণ বাড়বে। তারা সরকারের পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দিয়েছেন এবং এডিস মশা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd