• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ইমরান হাশমির ক্যারিয়ারে নতুন মাইলফলক: ‘আওয়ারাপন ২’ ১০০ কোটি রুপি আয় করেছে রাষ্ট্রপতি পদে জনগণের সেবা করতে চান মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনে ২০ কর্মকর্তার নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন বিএনপি মুখ ফিরিয়ে নিলে জামায়াতের রাজনীতি নিয়ে প্রশ্ন তুললেন নূর রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের গুঞ্জন নিয়ে আলোচনা কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু লন্ডনে গুলিতে বাংলাদেশি যুবক মাছুম মিয়া নিহত মালদ্বীপে ডলার ও রেমিট্যান্স সমস্যা নিয়ে মতবিনিময় সভা আয়োজন করবে বাংলাদেশ হাইকমিশন চট্টগ্রামে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার সিরাজগঞ্জে সাদা বক হারিয়ে যাচ্ছে, প্রকৃতি বিপন্ন

কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হামলা: জামায়াত ও গণঅধিকার পরিষদের পাল্টাপালটি মামলা

Reporter Name / ২ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হামলা: জামায়াত ও গণঅধিকার পরিষদের পাল্টাপালটি মামলা

কুষ্টিয়া-৩ আসনের জামায়াতের এমপি আমির হামজার গাড়িতে হামলার অভিযোগে একটি এজাহার মামলা হিসাবে রুজু করা হয়েছে। একই সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা ও মারধরের অভিযোগে আরেকটি এজাহারও মামলা হিসাবে রুজু হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে কুষ্টিয়া মডেল থানার ওসি জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার রাতে এমপি আমির হামজার ব্যক্তিগত সহকারী মোমিন বিশ্বাস বাদী হয়ে এজাহারটি জমা দেন। অপরদিকে, গণঅধিকার পরিষদ কুষ্টিয়া সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক রুমন হোসেনও একটি এজাহার জমা দেন।

মোমিন বিশ্বাসের করা মামলায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ২৩ জনের নাম উল্লেখ করা হয়েছে, পাশাপাশি অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৪০ থেকে ৫০ জনকে। অন্যদিকে, রুমন হোসেনের মামলায় ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৩০ থেকে ৩৫ জনকে। হামলার ঘটনা ঘটে ১৫ আগস্ট।

এখন পর্যন্ত মামলার কোনো আসামি গ্রেফতার হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd