• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সিলেটে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার সাভারে নিষ্ক্রিয় কেটলি বোমায় আরডিএক্স ব্যবহারের সন্দেহ শিশির মনিরের ফেসবুক পোস্টে বিদ্যুৎমন্ত্রী টুকুকে সতর্কতা ১৫ আগস্ট উপলক্ষে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যান ও তার ভাই গ্রেপ্তার ইরানের পরমাণু কর্মসূচির পরিবর্তে তেলের দাম কমানোই লক্ষ্য: জেডি ভ্যান্স সরকারি পদে দলীয় নিয়োগের অভিযোগ তুললেন মিয়া গোলাম পরওয়ার সাতক্ষীরায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, পুলিশ ব্যবস্থা নেবে ভিডিও দেখে নিউরো সায়েন্সেস হাসপাতালের ৫০০ বেডের নতুন ভবন উদ্বোধন রাজধানীতে সবজির দাম বৃদ্ধি, নিম্ন আয়ের পরিবারে চাপ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর বক্তব্যে দুর্নীতির অভিযোগ ও যুবসমাজের উন্নয়ন পরিকল্পনা

১৫ আগস্ট উপলক্ষে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যান ও তার ভাই গ্রেপ্তার

Reporter Name / ৩ Time View
Update : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
১৫ আগস্ট উপলক্ষে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যান ও তার ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারায় ১৫ আগস্ট উপলক্ষে গোপনে নেতাকর্মীদের সংগঠিত করে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যান সোহেল রানা পবন ও তার ভাই রুবেল মাহমুদ রতনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে কুচিয়ামোড়া বাজারসংলগ্ন বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের পাশে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সোহেল রানা পবন বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের উপজেলা সহসভাপতি। তার ভাই রুবেল মাহমুদ রতন বাহাদুরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন।

ভেড়ামারা থানা সূত্রে জানা গেছে, পবন ও রতন দীর্ঘদিন ধরে গোপনে দলীয় কার্যক্রম চালিয়ে আসছিলেন। ১৫ আগস্ট উপলক্ষে তারা নেতাকর্মীদের সংগঠিত করার চেষ্টা করছেন, এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালানো হয়।

কুচিয়ামোড়া ক্যাম্পের ইনচার্জ মো. আব্দুস সালাম জানান, শুক্রবার রাতে ইউনিয়ন পরিষদের পাশে পবন ও রতনের নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা খিচুড়ি রান্না করছিলেন। তাদের সংগঠিত হওয়ার খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে দুই ভাইকে গ্রেপ্তার করে।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ জাহেদুর রহমান বলেন, ‘তারা দুজনই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় নেতা ছিলেন। সংগঠিত হওয়ার খবর পেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd