কুষ্টিয়া-৩ আসনের জামায়াতের এমপি আমির হামজার গাড়িতে হামলার অভিযোগে একটি এজাহার মামলা হিসাবে রুজু করা হয়েছে। একই সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা ও মারধরের অভিযোগে আরেকটি এজাহারও মামলা হিসাবে রুজু হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে কুষ্টিয়া মডেল থানার ওসি জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার রাতে এমপি আমির হামজার ব্যক্তিগত সহকারী মোমিন বিশ্বাস বাদী হয়ে এজাহারটি জমা দেন। অপরদিকে, গণঅধিকার পরিষদ কুষ্টিয়া সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক রুমন হোসেনও একটি এজাহার জমা দেন।

মোমিন বিশ্বাসের করা মামলায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ২৩ জনের নাম উল্লেখ করা হয়েছে, পাশাপাশি অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৪০ থেকে ৫০ জনকে। অন্যদিকে, রুমন হোসেনের মামলায় ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৩০ থেকে ৩৫ জনকে। হামলার ঘটনা ঘটে ১৫ আগস্ট।

এখন পর্যন্ত মামলার কোনো আসামি গ্রেফতার হয়নি।