• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রায়পুরায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা-ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বেনাপোলে ভারতের ইছামতীর পানি বৃদ্ধিতে প্লাবিত ১০০ পরিবারকে ত্রাণ সামগ্রী দিল বিজিবি   ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে শপথ পড়াবেন ডেপুটি স্পিকার কায়সার কামাল ব্যক্তিকেন্দ্রিক টিকার মাধ্যমে ক্যানসারের ফিরে আসার ঝুঁকি কমানোর সাফল্য দেড় হাজার টাকা পাওনা নিয়ে সংঘর্ষ, আহত ৭ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন না মির্জা আব্বাস সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করলেন বাংলাদেশের জাকারিয়া ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন মির্জা ফখরুল, অলি আহমদ ভোট দিতে পারবেন না ছাত্রদল নেতার বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগে মামলা

চট্টগ্রামে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

Reporter Name / ৪ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
চট্টগ্রামে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের পতেঙ্গায় বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে নিখোঁজ হওয়া স্কুলছাত্র সাইয়েদ মুনিপ আহমেদ শানের (১৪) মরদেহ তিন দিন পর উদ্ধার করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) রাতে পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মঙ্গলবার সকালে শানের জেঠা ফোরকান, যিনি যুক্তরাষ্ট্রে বসবাস করেন, মুঠোফোনে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। শান চট্টগ্রাম মডেল স্কুলের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাহবুবুর রহমানের ছেলে।

শানের নিকটাত্মীয় ও চট্টগ্রাম মডেল স্কুলের হিসাবরক্ষক মো. ওমর হায়দার শাহেদ জানান, শান গত ১৫ আগস্ট শনিবার বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর সোমবার রাতে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে শানের মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd