• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত।  সাতক্ষীরার কৃষ্ণনগরে চলাচলের পথ বন্ধের অভিযোগ, দুর্ভোগে পরিবার যশোরের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ রায়পুরায় চলন্ত বাসে পুলিশের অভিযান, ১৪০ রাউন্ড সিসার গুলিসহ নারী আটক নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ১৫ হাজার টাকা পঞ্চগড়ে সড়কের টোল আদায়ে অনিয়মের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে রাজস্ব আত্মসাতের দাবি

লন্ডনে গুলিতে বাংলাদেশি যুবক মাছুম মিয়া নিহত

Reporter Name / ৬৪ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
লন্ডনে গুলিতে বাংলাদেশি যুবক মাছুম মিয়া নিহত

১৭৪

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে মাছুম মিয়া (৪০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। সোমবার (১৭ আগস্ট) স্থানীয় সময় রাত সাড়ে ৩টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মাছুম মিয়া সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব কারিকোনা গ্রামের আমির আলীর ছেলে। পরিবার সূত্রে জানা যায়, মাছুম ছোটবেলা থেকেই লন্ডনে বসবাস করছিলেন এবং তার একটি আড়াই বছর বয়সী কন্যাসন্তান রয়েছে।

মাছুমের ছোট ভাই মানিক উদ্দিন জানান, স্থানীয় সময় রাত ৪টার দিকে পুলিশ তাদের বাসায় আসে এবং মাছুমের মৃত্যুর বিষয়টি জানায়। পুলিশ জানিয়েছে, মাছুমকে গুলিবিদ্ধ অবস্থায় একটি গাড়ির ভেতরে পাওয়া যায়। চিকিৎসাকর্মীরা তাকে বাঁচানোর চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে এবং ঘটনাস্থল সিলগালা করে আলামত সংগ্রহ করা হচ্ছে। তবে এই ঘটনায় জড়িত কাউকে এখন পর্যন্ত সনাক্ত বা আটক করা সম্ভব হয়নি।

মাছুমের মৃত্যুর খবর তার গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। নিহতের বাবা আমির আলী জানান, মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd