• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রোনালদোর অবসরের ইঙ্গিত: ‘এটাই হতে পারে আমার শেষ বছর’ সংকটে চা-শিল্প: সমাধানে আড়াই হাজার কোটি টাকার ফান্ড গঠনের প্রস্তাব ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ জামায়াত-শিবির জালিম সংগঠনে পরিণত হয়েছে: রাশেদ খান ইরানের ৩০ হাজার ডলার পুরস্কারের ঘোষণা মার্কিন সেনা ধরিয়ে দিলে এস আলমের বিদ্যুৎ কোম্পানিকে পুরো বাকিতে পণ্য আমদানির সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক কুষ্টিয়ায় হামলার অভিযোগ, গণ অধিকার পরিষদের কর্মী আহত প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের ডাকে বিদ্যালয়ে উপস্থিত হলেন কক্সবাজারে দখল হওয়া ১০ একর জমি উদ্ধার করেছে প্রশাসন

সরকারের কাজ বিরোধীদলকে চ্যালেঞ্জ করা নয়: রাশেদ প্রধান

Reporter Name / ৪ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
সরকারের কাজ বিরোধীদলকে চ্যালেঞ্জ করা নয়: রাশেদ প্রধান

জাতীয় গণতান্ত্রিক দলের (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান আজ রোববার ফেসবুকে একটি পোস্টে বলেন, সরকারের কাজ বিরোধী দলকে চ্যালেঞ্জ করা নয়, বরং জনগণের কাছে জবাবদিহি করা।

তিনি বলেন, "যেহেতু আপনারা স্বীকার করেছেন যে সমস্যা সমাধান করা আপনাদের পক্ষে সম্ভব নয়, তাই বিরোধীদলীয় নেতার আহ্বানে সাড়া দিয়ে অবিলম্বে সংসদের বিশেষ অধিবেশনের ব্যবস্থা করুন।" রাশেদ প্রধান দাবি করেন, বিরোধী দলের পক্ষ থেকে সংসদে সমস্যা সমাধানের সঠিক রূপরেখা উপস্থাপন করা হবে।

গত ৬ আগস্টের কর্মসূচির প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, "বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমিরের নেতৃত্বে সমস্যা সমাধানের ১১ দফা নিয়ে মুক্তাঙ্গন থেকে সচিবালয়ে গিয়েছিলাম আমরা। কিন্তু আপনারা সেই কাগজ জমা দিতে দেননি।"

রাশেদ প্রধান অভিযোগ করেন, সরকার তাদের দাবি গ্রহণ করার সাহস বা প্রতিনিধিও দেখায়নি এবং পুলিশ বাহিনী দিয়ে তাদের দমন করার চেষ্টা করেছে। তিনি সরকারের প্রতি সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd