• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ জামায়াত-শিবির জালিম সংগঠনে পরিণত হয়েছে: রাশেদ খান ইরানের ৩০ হাজার ডলার পুরস্কারের ঘোষণা মার্কিন সেনা ধরিয়ে দিলে এস আলমের বিদ্যুৎ কোম্পানিকে পুরো বাকিতে পণ্য আমদানির সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক কুষ্টিয়ায় হামলার অভিযোগ, গণ অধিকার পরিষদের কর্মী আহত প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের ডাকে বিদ্যালয়ে উপস্থিত হলেন কক্সবাজারে দখল হওয়া ১০ একর জমি উদ্ধার করেছে প্রশাসন বাংলাদেশ ক্রিকেট দলের অস্ট্রেলিয়ায় জয় লাভে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির অভিনন্দন ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু, কানে হেডফোন ছিল গুজব ছড়ানোদের প্রতি জনগণের সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

এস আলমের বিদ্যুৎ কোম্পানিকে পুরো বাকিতে পণ্য আমদানির সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক

Reporter Name / ১ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
এস আলমের বিদ্যুৎ কোম্পানিকে পুরো বাকিতে পণ্য আমদানির সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক

চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপের সহযোগী বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানি এস এস পাওয়ার-১ কে সকল পণ্য পুরো বাকিতে আমদানির সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই সিদ্ধান্তের ফলে কোম্পানিটি এখন থেকে বিদ্যুৎ কেন্দ্রের সকল পণ্য আমদানিতে রূপালী ব্যাংক থেকে পুরো অর্থায়ন পাবে।

বাংলাদেশ ব্যাংক রোববার একটি সার্কুলার জারি করে জানায়, ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত এসএস পাওয়ার-১ লিমিটেডের ওপর ব্যাংক কোম্পানি আইনের ধারা প্রয়োগ হবে না। এর ফলে কোম্পানিটি কাঁচামাল আমদানিতে ঋণপত্র (এলসি) খুলতে কোনো প্রকার আগাম অর্থ দিতে হবে না।

এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা সাত বাণিজ্যিক ব্যাংক পুনরুদ্ধার করার পর, গ্রুপটির বেশিরভাগ প্রতিষ্ঠান নতুন ঋণ না পেয়ে ও একাধিক মামলায় বিপর্যস্ত হয়ে পড়ে। বর্তমানে তাদের বিদ্যুৎ ও পরিবহন খাতের ব্যবসা টিকে আছে, তবে ভোগ্যপণ্যের ব্যবসা চলছে সংকটের মধ্যে।

রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংক চট্টগ্রামের বাঁশখালীতে স্থাপিত এসএস পাওয়ার-১ বিদ্যুৎ কেন্দ্রের গ্রাহক। ব্যাংক কোম্পানি আইনের ২৭ কক(৩) ধারা অনুযায়ী, খেলাপি ঋণগ্রহীতার জন্য ঋণ সুবিধা প্রদান নিষিদ্ধ, তবে বাংলাদেশ ব্যাংক এই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধা প্রদানে অনুমোদন দিয়েছে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯৩ (সংশোধিত ২০২৩) অনুযায়ী, খেলাপি ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি ইচ্ছাকৃত খেলাপী না হয়, তবে তাদের জন্য ঋণ সুবিধা প্রদান করা যেতে পারে। এই শর্তে এস এস পাওয়ার-১ লিমিটেডকে ঋণ সুবিধা দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd