• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ জামায়াত-শিবির জালিম সংগঠনে পরিণত হয়েছে: রাশেদ খান ইরানের ৩০ হাজার ডলার পুরস্কারের ঘোষণা মার্কিন সেনা ধরিয়ে দিলে এস আলমের বিদ্যুৎ কোম্পানিকে পুরো বাকিতে পণ্য আমদানির সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক কুষ্টিয়ায় হামলার অভিযোগ, গণ অধিকার পরিষদের কর্মী আহত প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের ডাকে বিদ্যালয়ে উপস্থিত হলেন কক্সবাজারে দখল হওয়া ১০ একর জমি উদ্ধার করেছে প্রশাসন বাংলাদেশ ক্রিকেট দলের অস্ট্রেলিয়ায় জয় লাভে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির অভিনন্দন ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু, কানে হেডফোন ছিল গুজব ছড়ানোদের প্রতি জনগণের সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

গুজব ছড়ানোদের প্রতি জনগণের সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

Reporter Name / ১ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
গুজব ছড়ানোদের প্রতি জনগণের সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিভ্রান্তি ও গুজব ছড়ানো ব্যক্তিদের কর্মকাণ্ডের প্রতি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ ও ধর্মীয় ব্যক্তিত্বদের সম্মানি প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশে অনেক অপপ্রচারকারী রয়েছে এবং তাদের কর্মকাণ্ড সম্পর্কে জনগণকে সচেতন থাকতে হবে। তিনি উল্লেখ করেন, অতীতের কর্মকাণ্ড বিবেচনায় নিয়ে ভবিষ্যতে তাদের কার্যক্রমের ওপর নজর রাখা প্রয়োজন। দেশের স্থিতিশীলতা নষ্ট হয়, এমন অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্যও তিনি আহ্বান জানান।

সাম্প্রতিক সংস্কার প্রসঙ্গে তারেক রহমান বলেন, যারা দীর্ঘদিন রাজপথে অনুপস্থিত থেকে সংস্কারের কথা বলছেন, তাদের বিষয়ে জনগণকে সতর্ক থাকতে হবে। তিনি বিএনপির ২০২২ সালে রাষ্ট্র সংস্কারের রূপরেখা তুলে ধরার দাবি করেন।

সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বাস্তবায়ন, ধর্মীয় ব্যক্তিদের সহায়তা, কৃষির আধুনিকায়ন এবং তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে সরকার কাজ করছে।

অনুষ্ঠানে নারীদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণের পাশাপাশি ধর্মীয় ব্যক্তিত্বদের সম্মানি প্রদান করা হয়। প্রধানমন্ত্রী অসচ্ছল ও প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সহায়তার চেক এবং চাকরির নিয়োগপত্রও তুলে দেন। সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd